উদ্দীপকে উল্লিখিত ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইমাম সাহেব আমানতের খিয়ানত করার কথা বলেছেন। তিনি ইসলামে আমানত রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। উদ্দীপকে তিন বন্ধু বন্যাকবলিত মানুষের জন্য তহবিল সংগ্রহ করে। তবে তারা সেখান থেকে কিছু টাকা বন্যাকবলিত মানুষের জন্য খরচ করে আর কিছু টাকা আত্মসাৎ করে। এরূপ আত্মসাৎ করা আমানতের খিয়ানত বলে বিবেচিত হবে। আমানত অর্থ গচ্ছিত রাখা। সাধারণত কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলে। আমানতের বিপরীত খিয়ানত। খিয়ানত অর্থ আত্মসাৎ করা। আমানতকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে না দিয়ে আত্মসাৎ করাকে খিয়ানত বলে। আমানত রক্ষা করা মুমিনের জন্য আবশ্যক। প্রকৃত মুমিন ব্যক্তি কোনো অবস্থাতেই আমানতের খিয়ানত করে না। মহানবি (স.) বলেছেন, "যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই।" (মুসনাদে আহমদ) আমানত রক্ষা করা ইমানের অঙ্গস্বরূপ। আমানতের খিয়ানত করা ইমানদারের বৈশিষ্ট্য নয়। বরং এটি মুনাফিকের চিহ্ন। মহানবি (স.) বলেন, "মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (বুখারি)
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর