কালুর কার্যক্রমে ফুটে উঠা বিষয়টি চিহ্নিত করে তার কুফল বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কালুর কার্যক্রমে ফুটে উঠা বিষয়টি হলো ফিতনা-ফাসাদ। ফিতনা ও ফাসাদ উভয়টি আরবি শব্দ। ফিতনা অর্থ অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ ইত্যাদি। ইসলামি পরিভাষায়, ফিতনা-ফাসাদ বলতে বিশৃঙ্খলা-বিপর্যয় সৃষ্টি বোঝায়। অর্থাৎ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীত অরাজক পরিস্থিতিই ফিতনা-ফাসাদ। যেমন- সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, গুম, খুন, অপহরণ, জঙ্গিবাদ ইত্যাদি। ফিতনা-ফাসাদের অন্তর্ভুক্ত। ফিতনা-ফাসাদ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "ফিতনা হত্যার চেয়েও জঘন্য।" (সূরা-আল-বাকারা, আয়াত ১৯১) উদ্দীপকে কালুর কার্যক্রম উপরোল্লিখিত আলোচনার সাথে সামঞ্জস্য থাকায় বলা যায়, কালুর কার্যক্রমটি ফিতনা ও ফাসাদ। ফিতনা ও ফাসাদ সম্পূর্ণরূপে ইসলামি আদর্শ বিরোধি একটি কাজ। ফিতনা-ফাসাদ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দুর্বিষহ করে তোলে। সমাজের উন্নতি ব্যাহত করে। সমাজের ঐক্য ও সংহতি বিনষ্ট হয়। যে সমাজে ফিতনা-ফাসাদ প্রসার লাভ করে, সে সমাজে মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের কোনো নিরাপত্তা থাকে না। মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে না। সমাজে ভয়ভীতি ও আতঙ্কের জন্ম দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। বস্তুত ফিতনা-ফ্যাসাদ অত্যন্ত মারাত্মক অপরাধ। মহান আল্লাহ বলেন, "আর ফিতনা হত্যার চেয়ে জঘন্য।" (সূরা আল-বাকারা: ১৯১) ইসলামে ফিতনা-ফাসাদ সম্পূর্ণ হারাম। মহান আল্লাহ বলেন, "আর পৃথিবীতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পর তাতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না।" (সূরা আল-আরাফ: ৫৬)
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
কালুর কার্যক্রমে ফুটে উঠা বিষয়টি চিহ্নিত করে তার কুফল বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর