প্রতারণা বর্জন করতে হবে কেন?
উত্তর: প্রতারণা তাকওয়াপূর্ণ জীবনযাপনের সম্পূর্ণ পরিপন্থি। প্রতারণার অন্যতম একটি কুফল হলো- প্রতারণা মিথ্যাচারের মতোই মহাপাপ। মিথ্যা যেমন ঘৃণ্য, প্রতারণাও তেমনি ঘৃণ্য। রাসুলুল্লাহ (স.) এজন্যই বলেছেন, “যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের (মুসলমানদের) দলভুক্ত নয়।” (তিরমিযি) অতএব, আমাদের মহানবি (স.)-এর দলভুক্ত থাকতে হলে মুমিন থাকতে হলে প্রতারণা পরিহার করতে হবে। প্রতারণা করা হারাম। তাই প্রতারণা বর্জনীয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
প্রতারণা বর্জন করতে হবে কেন?
উত্তর