উদ্দীপকে উল্লিখিত সামিয়ার উক্তিটি কি সঠিক? ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত সামিয়ার উক্তিটি সঠিক। হিংসা হচ্ছে আখলাকে যামিমাহর অন্যতম নিকৃষ্ট দিক। অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা বা শত্রুতাবশত তার ক্ষতি কামনা করা, পরের উন্নতি ও সুখ সহ্য করতে না পারা প্রভৃতি হলো হিংসা-বিদ্বেষজনিত মনোভাব। হিংসার আরবি প্রতিশব্দ হাসাদ। হিংসা-বিদ্বেষ মানবচরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস যা সামিয়ার মধ্যে বিদ্যমান। উদ্দীপকে দেখা যায়, জহিরের বন্ধু আব্দুর রহিম কারো ভালো দেখলে খুব কষ্ট পায়। সব সময় অন্যের ক্ষতি আশা করে। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী সামিয়া তাকে বললো- "অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারীর গুণাহ মাফ হয় না;" হিংসা-বিদ্বেষ মানবচরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি কখনো ভালো মানুষ বা সমাজের জন্য কল্যাণকর হতে পারে না। কেননা গর্ব-অহংকার, পরশ্রীকাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা ইত্যাদি হিংসার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হিংসুক ব্যক্তির মধ্যে এসব অভ্যাস গড়ে ওঠে। সামাজিক শান্তির জন্য প্রয়োজন সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা। হিংসা এসব সদগুণ ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি নিজেকে বড় মনে করে এবং অন্যকে ঘৃণা করে। অন্যের প্রতি শত্রুতা পোষণ করে, পরের অনিষ্ট কামনা করে। এতে সমাজে ঐক্য, সংহতি বিনষ্ট হয় এবং শান্তি-শৃঙ্খলা থাকে না। এ কারণে হিংসাকারীর গুনাহ কখনো মাফ হয় না। পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, হিংসা জাতীয় উন্নতির পথে অন্তরায়। হিংসুক নিজের স্বার্থকে বড় করে দেখে এবং অন্যের অনিষ্ট কামনা করে। তাই এ ধরনের লোকদের আল্লাহ পছন্দ করেন না। সুতরাং হিংসা পরিহারে জনাব আব্দুর রহিমের স্ত্রীর পরামর্শ পুরোপুরি যৌক্তিক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সামিয়ার উক্তিটি কি সঠিক? ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর