শেয়ারFacebookWhatsApp

লামিয়ার মধ্যে আখলাকে হামিদাহর কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: লামিয়ার মধ্যে আখলাকে হামিদার 'আমানত' গুণটি প্রকাশ পেয়েছে। আমানত আরবি শব্দ। এর অর্থ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। সাধারণত কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপকার্থে শুধু ধন-সম্পদ নয়; বরং যেকোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। একজনের জানমাল, সম্মান, কথা-প্রতিজ্ঞা সবকিছুই অন্যের নিকট আমানতস্বরূপ। যিনি গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করেন এবং তা প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন তাকে বলা হয় আমিন বা আমানতদার। উদ্দীপকে দেখা যায়, লামিয়া তার নিকট তার বান্ধবী আমিনার জমা রাখা স্বর্ণের চেইনটি নির্ধারিত সময়ে ফেরত দিয়ে আমানত রক্ষা করেছে। আমানত রক্ষা করা আখলাকে হামিদাহর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিশেষভাবে বিদ্যমান থাকে। আমানত রক্ষা করা আল্লাহ তায়ালার নির্দেশ। আল-কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, 'নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ করতে' (সূরা আন-নিসা : আয়াত-৫৮)। আমানত রক্ষা করা মুমিনের জন্য আবশ্যক। প্রকৃত মুমিন ব্যক্তি কোনো অবস্থাতেই আমানতের খিয়ানত করে না। যেমন মহানবি (সা.) বলেন- لَا إِيْمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ অর্থাৎ, 'যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই।' (মুসনাদে আহমাদ) সুতরাং বলা যায়, আমানত রক্ষা করা ইমানের অঙ্গস্বরূপ। যা উদ্দীপকের লামিয়ার মধ্যে পরিলক্ষিত হয়।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

লামিয়ার মধ্যে আখলাকে হামিদাহর কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আমিনা ও লামিয়া দুই বান্ধবী। একদিন আমিনা একটি স্বর্ণের চেইন লামিয়ার নিকট জমা রাখেন। কিছুদিন পর আমিনা চেইনটি ফেরত চাইলে লামিয়া তা ফেরত দেয়। পক্ষান্তরে, শিক্ষিকা শাহানা একদিন এক বৃদ্ধা ও গরিব মহিলার বাস ভাড়া দিয়ে দেন। এর পর তিনি তাকে একটি নতুন পোশাকও কিনে দেন। এতে বৃদ্ধা খুশি হয়ে বলেন, আপনার ভালো কাজের প্রতিদান আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন।

Dhaka · 2024

উত্তর

কথাবার্তা, আচার-আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকেই শালীনতা বলে।

উত্তর

মানবসমাজে আখলাকে যামিমাহর কুফল অত্যন্ত ভয়াবহ। এটি ব্যক্তি জীবনে বিপর্যয় ডেকে আনে। ব্যক্তিকে পশুর চেয়েও অধমে পরিণত করে। ন্যায়নীতির অভাবে নিজ স্বার্থ রক্ষার জন্য সে মানবিক আদর্শসমূহকে বিসর্জন দেয়, ফলে অন্যায়, অত্যাচার ও অশালীন কাজে লিপ্ত হয়ে পড়ে। এভাবে আখলাকে যামিমাহ ব্যক্তিজীবনে অশান্তি ডেকে আনে।

উত্তর

লামিয়ার মধ্যে আখলাকে হামিদার 'আমানত' গুণটি প্রকাশ পেয়েছে। আমানত আরবি শব্দ। এর অর্থ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। সাধারণত কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপকার্থে শুধু ধন-সম্পদ নয়; বরং যেকোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। একজনের জানমাল, সম্মান, কথা-প্রতিজ্ঞা সবকিছুই অন্যের নিকট আমানতস্বরূপ। যিনি গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করেন এবং তা প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন তাকে বলা হয় আমিন বা আমানতদার। উদ্দীপকে দেখা যায়, লামিয়া তার নিকট তার বান্ধবী আমিনার জমা রাখা স্বর্ণের চেইনটি নির্ধারিত সময়ে ফেরত দিয়ে আমানত রক্ষা করেছে। আমানত রক্ষা করা আখলাকে হামিদাহর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিশেষভাবে বিদ্যমান থাকে। আমানত রক্ষা করা আল্লাহ তায়ালার নির্দেশ। আল-কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, 'নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ করতে' (সূরা আন-নিসা : আয়াত-৫৮)। আমানত রক্ষা করা মুমিনের জন্য আবশ্যক। প্রকৃত মুমিন ব্যক্তি কোনো অবস্থাতেই আমানতের খিয়ানত করে না। যেমন মহানবি (সা.) বলেন- لَا إِيْمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ অর্থাৎ, 'যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই।' (মুসনাদে আহমাদ) সুতরাং বলা যায়, আমানত রক্ষা করা ইমানের অঙ্গস্বরূপ। যা উদ্দীপকের লামিয়ার মধ্যে পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে শিক্ষিকা শাহানার আচরণে 'মানবসেবা' গুণটি ফুটে উঠেছে। মানবসেবা আখলাকে হামিদাহর অন্যতম বিষয়। মানবসেবা মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। যে ব্যক্তি মানুষের সেবা করেন, তিনি মহৎপ্রাণ। সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তায়ালাও এরূপ ব্যক্তিকে ভালোবাসেন। যিনি মানুষের সেবা, সাহায্য-সহযোগিতা করেন, আল্লাহ তায়ালাও তাকে সাহায্য ও দয়া করেন। মহানবি (সা.) বলেন, 'যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।' (বুখারি) অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।' (তিরমিযি) মানবসেবা করা মুমিনের অন্যতম গুণ। মুমিন ব্যক্তি সর্বদাই অন্য মানুষের খেদমতে নিয়োজিত থাকে। মহানবি (সা.) এ সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন, 'তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ম ব্যক্তির সেবা কর, বন্দীকে মুক্ত কর এবং ঋণগ্রস্তকে ঋণমুক্ত কর।' (বুখারি) উদ্দীপকে দেখা যায়, শিক্ষিকা শাহানা এক বৃদ্ধা ও গরিব মহিলার বাস ভাড়া দিয়ে দেন এবং তাকে একটি নতুন পোশাকও কিনে দেন। এটি মানবসেবার অনন্য দৃষ্টান্ত। এ সেবার ফলে বৃদ্ধা খুশি হয়ে বলেন-"আপনার ভালো কাজের প্রতিদান আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন।” পরিশেষে বলা যায় যে, সকল মানুষের সাহায্য-সহযোগিতা করা রাসুল (সা.)-এর আদর্শ। আমাদের তিনি এজন্য অনুপ্রাণিত করে গেছেন। সুতরাং আমাদের যথাসম্ভব সব মানুষের সেবা করা উচিত। আর এ বিষয়ে বৃদ্ধার মন্তব্যটি যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।