"খিয়ানতকারী মুমিন নয়"- উক্তিটির ব্যাখ্যা কর।
উত্তর: 'খিয়ানতকারী মুমিন নয়' উক্তিটি মহানবি (সা.)-এর বাণীর প্রতিধ্বনি। মহানবি (সা.) বলেন, যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই। (মুসনাদে আহমাদ) খিয়ানত করা মুমিনের বৈশিষ্ট্য নয়। এটি মুনাফিকের চিহ্ন। একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো আমানত রক্ষা করা এবং খিয়ানত না করা। খিয়ানতের মাধ্যমে বিশ্বাস ভঙ্গ হয়। আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়। তাই খিয়ানতকারী মুমিন নয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
"খিয়ানতকারী মুমিন নয়"- উক্তিটির ব্যাখ্যা কর।
উত্তর