রোহিঙ্গা মুসলিমদের সাথে বাংলাদেশ সরকারের আচরণ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের প্রতি বাংলাদেশ সরকারের আচরণ দ্বারা ভ্রাতৃত্ববোধের বহিঃপ্রকাশ ঘটেছে। ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্বসুলভ অনুভূতি প্রকাশ। অর্থাৎ কোনো ব্যক্তির অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা, ভ্রাতৃসুলভ আচার-আচরণ করা। তেমনিভাবে দুনিয়ার সকল মানুষের প্রতি এরূপ মনোভাব পোষণ ও নিজ কর্মের মাধ্যমে এর প্রমাণ উপস্থাপনই হলো ভ্রাতৃত্ববোধ। ইসলামে সকল মুসলমান ভাই ভাই। মুসলমানগণ বিশ্বের যে প্রান্তেই থাকুক। সে কালো হোক বা সাদা হোক, গরিব হোক কিংবা ধনী হোক সকলেই ভাই ভাই। তাই আল্লাহ তায়ালা বলেন, 'মুমিনগণ তো পরস্পর ভাই ভাই।' উদ্দীপকে পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের নির্যাতনে রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশ খাদ্য, নিরাপত্তা ও আশ্রয় দিয়ে সাহায্য করেছে। যা ভ্রাতৃত্বের প্রতিচ্ছবি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
রোহিঙ্গা মুসলিমদের সাথে বাংলাদেশ সরকারের আচরণ তোমার পাঠ্যবইয়ের আলোক…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর