সালাহউদ্দিনের উক্তিতে আখলাকে যামিমার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সালাহউদ্দিনের উক্তিতে আখলাকে যামিমাহর 'কর্মবিমুখতা' প্রকাশ পেয়েছে। সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। ইসলামে কর্মবিমুখতার কোনো সুযোগ নেই। বরং জীবিকা অর্জনের জন্য যেকোনো হালাল শ্রমকেই উৎসাহিত করা হয়েছে। নবি-রাসুলগণের জীবনী পড়লে জানা যায়, তাঁরা জীবিকা উপার্জনের জন্য নানা কাজ করেছেন। হযরত আদম (আ.) কৃষি কাজ করতেন। হযরত দাউদ (আ.) কামারের কাজ করতেন, আমাদের নবি (স.) ব্যবসা করতেন। জীবিকার প্রয়োজনে তাঁরা ছাগলও চরিয়েছেন। সুতরাং কোনো শ্রমই ছোট নয়। হযরত উমর (রা.) বলেছেন, তোমাদের কেউ যেন জীবিকা উপার্জনের চেষ্টায় নিরুৎসাহিত হয়ে বসে না থাকে। উদ্দীপকে সালাহউদ্দিন হাঁস-মুরগির খামার করাকে ছোট কাজ মনে করে। তার এরূপ মনোভাবে কর্মবিমুখতা প্রকাশ পায়। পড়ালেখা শেষ করে এরূপ বেকার বসে থাকা ঠিক নয়। বরং সামর্থ্যানুযায়ী যে কোনো হালাল কাজ করা দরকার।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
সালাহউদ্দিনের উক্তিতে আখলাকে যামিমার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর