আজমতের চরিত্রে যে বৈশিষ্ট্যের অভাব পরিলক্ষিত হয় তা চিহ্নিতপূর্বক তার পিতার মন্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উত্তর: আজমতের চরিত্রে 'সত্যবাদিতা'র অভাব পরিলক্ষিত হয়। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ আস সিল্ক। সাধারণত সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা বলে। উদ্দীপকে আজমত দুটি পঞ্চাশ টাকার নোট থাকা সত্ত্বেও সে টাকা নেই বলে জানায়। তাই তার চরিত্রে সত্যবাদিতার অভাব পরিলক্ষিত হয়। উক্ত বিষয়টি তার পিতার নজরে এলে তাকে আত্মশুদ্ধি অর্জনের উপদেশ দেন। মানুষের আত্মিক প্রশান্তি, উন্নতি ও বিকাশ সাধনের জন্য আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। আত্মশুদ্ধি মানুষের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশ ঘটায়। সদা সর্বদা ভালো চিন্তা ও সৎকর্মে উৎসাহিত করে। আত্মশুদ্ধি মানুষের চরিত্রে প্রশংসনীয় গুণাবলি চর্চার সুযোগ করে দেয়। আত্মশুদ্ধি মানুষকে বিকশিত করে, সফলতা দান করে, ইহজীবনে আত্মশুদ্ধি মানুষকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে। এরূপ মানুষ সবধরনের কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকে। সকল পাপাচার ও অনৈতিক কাজ থেকে দূরে থাকে। ফলে সমাজে সে একজন আদর্শ মানুষ হিসেবে সকলের শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করে। উদ্দীপকে আজমতের চরিত্রে সত্যবাদিতার অভাব পরিলক্ষিত হলে তার পিতা তাকে আত্মশুদ্ধি অর্জনের উপদেশ দেন। আজমত আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মিথ্যা বলা পরিহার করে সকল পাপাচার থেকে নিজেকে দূরে রাখতে পারবে। তাই বলা যায়, আজমতের ব্যাপারে তার পিতার মন্তব্যটি যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
আজমতের চরিত্রে যে বৈশিষ্ট্যের অভাব পরিলক্ষিত হয় তা চিহ্নিতপূর্বক তা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর