তামজিদের কর্মকাণ্ড কোন হাদিসের শিক্ষার পরিপন্থি? ব্যাখ্যা করো।
উত্তর: তামজিদের কর্মকাণ্ড ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের শিক্ষার পরিপন্থি। ব্যবসায়ে সততা সম্পর্কিত পাঠ্যবইয়ের ৮নং হাদিস যেখানে মহানবি (স.) বলেন- “বিশ্বস্ত, সত্যবাদী, মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ) অর্থাৎ সৎ ব্যবসায়ীগণ কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন। তবে ব্যবসায় প্রতারণা করলে, মিথ্যা বললে এ কল্যাণ লাভ করা যাবে না। সুতরাং ব্যবসায় ক্ষেত্রে সকল প্রকার অন্যায় ও খারাপ কাজ ত্যাগ করতে হবে। লোভ-লালসা পরিত্যাগ করতে হবে। ওজনে কম দেওয়া, খারাপ দ্রব্য ভালো বলে বিক্রি করা, ভেজাল মেশানো, পণ্যের দোষত্রুটি গোপন করা, মজুতদারি, কালোবাজারি প্রভৃতি অনৈতিক কাজ করা যাবে না। উদ্দীপকে তামজিদ একজন অসাধু ব্যবসায়ী। তিনি ভালো ও নষ্ট ফল মিশ্রিত করে বিক্রি করেন। কিন্তু ক্রেতাকে তা বুঝতে দেন না। এরূপ ভালো পণ্যের সাথে খারাপ পণ্য মিশিয়ে বিক্রি করা প্রতারণার শামিল, যা উপরে উল্লিখিত হাদিসের শিক্ষার পরিপন্থি। সর্বাবস্থায় সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসায় পরিচালনা করলেই কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হওয়ার মর্যাদালাভ করা যাবে, সুতরাং তামজিদের প্রতারণা পরিহার করে সততার সাথে ব্যবসায় করা উচিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
তামজিদের কর্মকাণ্ড কোন হাদিসের শিক্ষার পরিপন্থি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর