নজরুল সাহেবের এমন আচরণের কারণে কি তাকে পরিপূর্ণ মুমিন বলা যায়? সংশ্লিষ্ট বিষয়ের আলোকে তোমার মতামত ব্যক্ত করো।
উত্তর: নজরুল সাহেবের এমন আচরণের কারণে তাকে পরিপূর্ণ মুমিন বলা যায় না। অসৎ কাজ নিষেধ বা 'নাহি আনিল মুনকার' হলো যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং যেসব কাজ নীতি-নৈতিকতা ও বুদ্ধি-বিবেকবিরোধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা। বাধা দেওয়া ইত্যাদি 'নাহি আনিল মুনকার'-এর অন্তর্ভুক্ত। এটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য। এ কাজ ব্যতীত কোনো ব্যক্তিই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। উদ্দীপকে নজরুল সাহেবের সামনে কিছু যুবক এক রিকশা ড্রাইভারকে শারীরিকভাবে নির্যাতন করতে দেখেও তিনি কোনো প্রতিবাদ করেননি। এরূপ অন্যায় কাজ সংঘটিত হতে দেখলে প্রতিরোধ করাই নাহি আনিল মুনকার। যা একজন পূর্ণাঙ্গ মুমিনের বৈশিষ্ট্য। মহানবি (স.) বলেন- তোমাদের কেউ যখন কোনো খারাপ কাজ হতে দেখে তবে সে যেন তা হাত দ্বারা প্রতিহত করে। যদি তা সম্ভব না হয় তবে মুখের দ্বারা প্রতিরোধ করে। যদি সে এ ক্ষমতাও না রাখে সে যেন অন্তর দ্বারা এর প্রতিরোধ করার চেষ্টা করে। আর এটা হলো ইমানের দুর্বলতম স্তর (মুসলিম)। উদ্দীপকে দেখা যায়, নজরুল সাহেব এ হাদিসের বিপরীত কাজ করেছেন। তাই তাকে পরিপূর্ণ মুমিন বলা যায় না। সুতরাং বলা যায়, নজরুল সাহেবের এমন আচরণ পূর্ণাঙ্গ মুমিনের বৈশিষ্ট্য নয়। কেননা তিনি অন্যায় দেখে প্রতিবাদ করেননি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
নজরুল সাহেবের এমন আচরণের কারণে কি তাকে পরিপূর্ণ মুমিন বলা যায়? সংশ্…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর