'খ'-এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো।
উত্তর: 'খ'-এর কমকাণ্ডে আখলাকে যামিমাহর গিবত প্রকাশিত হয়েছে। গিবত শব্দের অর্থ হলো পরনিন্দা, পরচর্চা। পরিভাষায় কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে। উদ্দীপকে দেখা যায়, 'খ' তার বন্ধু 'ক'-কে নিয়ে তার বন্ধুদের সাথে ইশারা-ইঙ্গিতে নানারকম কথা বলে। 'ক'-এর পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে। তাই বলা যায়, 'খ'-এর কর্মকাণ্ডে গিবত প্রকাশিত হয়েছে।ইসলামি শরিয়তে গিবত করা অবৈধ। গিবত করাকে আল-কুরআনে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তায়ালা গিবতকারীকে পছন্দ করেন না। কারও গিবত করা যেমন হারাম তেমনি গিবত শুনাও হারাম। গিবতের পাপ অত্যন্ত ভয়াবহ। গিবতকারী ব্যক্তি যার গিবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে। সে ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবেন না। তাই 'খ'-এর উচিত গিবত থেকে বিরত থাকা।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
'খ'-এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর