ইউসুফ সাহেবের আচরণে আখলাকে হামিদাহর কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: ইউসুফ সাহেবের আচরণে আখলাকে হামিদাহর অন্যতম দিক 'তাকওয়া' বা আল্লাহভীতি ফুটে উঠেছে। আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপকাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। মহান আল্লাহকে ভয় করার অর্থ অত্যন্ত ব্যাপক। আল্লাহ তায়ালা আমাদের স্রষ্টা ও পালনকর্তা। তিনি আমাদের সবকিছু দেখেন ও জানেন। তিনি শাস্তিদাতা ও মহাপরাক্রমশালী। হাশরের দিনে তিনি আমাদের সকল কাজের হিসাব নেবেন। অতঃপর পাপকাজের জন্য শাস্তি দেবেন। আল্লাহ-ভীতি হলো আল্লাহ তায়ালার সামনে জবাবদিহি করার ভয়। অতঃপর এরূপ অনুভূতি মনে ধারণ করে সকল পাপ থেকে বেঁচে থাকতে হয়। সকল প্রকার অন্যায়-অত্যাচার, অশ্লীল কথা-কাজ ও চিন্তাভাবনা থেকে বিরত থাকতে হয়। উদ্দীপকে ইউসুফ সাহেব আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ নষ্ট করে দেন। তার মনে একটাই চিন্তা, আল্লাহ আমাকে দেখছেন। এরূপ আল্লাহর সামনে জবাবদিহি করার ভয় অন্তরে থাকা এবং নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখাই হলো তাকওয়া। সুতরাং বলা যায়, ইউসুফ সাহবের আচরণে আখলাকে হামিদাহর অন্যতম দিক 'তাকওয়া' ফুটে উঠেছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
ইউসুফ সাহেবের আচরণে আখলাকে হামিদাহর কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা …
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর