জনাব পিয়ার আলীর চরিত্রে আখলাকে যামিমাহর যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা চিহ্নিতপূর্বক এর পরিণতি বিশ্লেষণ করো।
উত্তর: জনাব পিয়ার আলীর চরিত্রে আখলাকে যামিমাহর ঘুষ গ্রহণ প্রকাশ পেয়েছে। ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাই হলো ঘুষ। উদ্দীপকে পিয়ার আলি মানবসম্পদ বিভাগে নিয়োগ লাভের শর্তে বেশ কয়েকজন ব্যক্তি থেকে পাঁচ লক্ষ টাকা উপঢৌকন গ্রহণ করেন। তার এরূপ কাজে আখলাকে যামিমাহর 'ঘুষ' বিষয়টি প্রকাশ হয়েছে। ঘুষ অত্যন্ত জঘন্য অর্থনৈতিক অপরাধ। এর কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ। ঘুষ মানবসমাজকে অশান্তি ডেকে আনে। ঘুষখোর ব্যক্তি নিজ দায়িত্ব ও কর্তব্যে অবহেলা করে আমানতের খিয়ানত করে। নিজ ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে। ঘুষের মাধ্যমে অর্জিত সম্পদ হারাম। হারাম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যার শরীর হারাম খাদ্যে গঠিত, যার পোশাক-পরিচ্ছদ হারাম টাকায় অর্জিত এরূপ ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। রাসুল (স.) ঘুষখোর ব্যক্তিকে অভিসম্পাত করেছেন। ঘুষখোর জাহান্নামে কঠিন শাস্তির মুখোমুখি হবে। মহানবি (স.) বলেন, “ঘুষদাতা ও ঘুষখোর জাহান্নামি।” (তাবারানি)
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
জনাব পিয়ার আলীর চরিত্রে আখলাকে যামিমাহর যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা …
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর