সাবিহা খাতুনের কর্মকাণ্ড আখলাকে হামিদাহর আলোকে চিহ্নিতপূর্বক তার উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকের নারী উদ্যোক্তা সাবিহা খাতুনের কর্মকান্ডে আখলাকে হামিদাহর অন্যতম শ্রেষ্ঠ গুণ 'তাকওয়া' বা আল্লাহভীতি বিষয়টি ফুটে উঠেছে। তাকওয়া হলো মহান আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকা। উদ্দীপকে সাবিহা খাতুনের স্বামী তাকে বেশি লাভের আশায় দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করার অর্থাৎ প্রতারণার পরামর্শ দেন। কিন্তু সাবিহা খাতুন তা সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি অনুধাবন করেন যে, খাদ্যে ভেজাল দেওয়া একটি জঘন্য প্রতারণা এবং আল্লাহ সবকিছু দেখছেন। আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় এবং নিজের ইমানি দৃঢ়তার কারণেই তিনি এই হারাম উপার্জন থেকে বিরত থেকেছেন, তাই তার উক্ত কর্মকাণ্ডে তাকওয়ার বিষয়টি প্রতিফলিত হয়েছে। সাবিহা খাতুন বলেছেন, এতে সাময়িকভাবে লাভবান হলেও প্রকৃত সফলতা থেকে বঞ্চিত হতে হবে এবং আল্লাহর কাছে অসম্মানিত হতে হবে। তার এই উক্তিটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত যৌক্তিক। তার বক্তব্যে তাকওয়া প্রতিফলিত হয়েছে। আর তাকওয়াবানরা মহান আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত এবং তারা সফল। মহান আল্লাহ বলেন- “নিশ্চয়ই মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা।” (সূরা আন নাবা: ৩১) প্রতারণার মাধ্যমে হয়তো দুনিয়াতে সাময়িক কিছু অর্থ বেশি আয় করা যায়, কিন্তু এর ফলে উপার্জনের বরকত নষ্ট হয়ে যায় এবং হারাম ভক্ষণের কারণে ইবাদত কবুল হয় না। তাই সাময়িক লাভের চেয়ে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তিই যে প্রকৃত সফলতা, সাবিহা খাতুনের এই উপলব্ধি শতভাগ সঠিক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
সাবিহা খাতুনের কর্মকাণ্ড আখলাকে হামিদাহর আলোকে চিহ্নিতপূর্বক তার উক…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর