রহিমের বক্তব্যের যথার্থতা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে রহিমের বক্তব্যে আখলাকে হামিদাহর অন্যতম শ্রেষ্ঠ গুণ 'তাকওয়া' বা মহান আল্লাহর প্রতি জবাবদিহিতার ভয়ের বিষয়টি ফুটে উঠেছে, যা সম্পূর্ণ যথার্থ। তাকওয়া অর্থ বেঁচে থাকা বা ভয় করা। ইসলামি পরিভাষায়, আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় ও পাপকাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। তাকওয়াবান ব্যক্তি সর্বদা বিশ্বাস করেন যে, আল্লাহ সব দেখছেন এবং পরকালে এর হিসাব দিতে হবে। উদ্দীপকে করিম অন্যের বাগান থেকে না বলে ফল নেওয়ার জন্য রহিমকে আদেশ করে। কিন্তু রহিম এই অন্যায় কাজটি করতে অস্বীকৃতি জানায়। সে স্পষ্টভাবে বলে যে, এটি অন্যায় এবং এর জন্য পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার উক্ত বক্তব্যটি যথার্থ। কেননা তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং তাকে অনৈতিক কাজ থেকে দূরে রাখে। মুত্তাকিগণ বিশ্বাস করেন, পাপকাজ কেউ না দেখলেও মহান আল্লাহ সবকিছু দেখেন, উক্ত বিশ্বাসের ফলে মুত্তাকিগণ সকল অন্যায় কাজ থেকে বিরত থাকে। উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, রহিমের বক্তব্যটি পাঠ্যবইয়ের আলোকে যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
রহিমের বক্তব্যের যথার্থতা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর