শেয়ারFacebookWhatsApp

আরমানের সিদ্ধান্তটি কি যৌক্তিক? তার মায়ের মন্তব্যের যথার্থতাসহ বিশ্লেষণ কর।

উত্তর: আরমানের সিদ্ধান্তটি যৌক্তিক। আরমানের কর্মকাণ্ডে দেশপ্রেম প্রকাশ পেয়েছে। স্বদেশ হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি। য দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানের আলো-বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে উঠে সে স্থানকেই তার স্বদেশ বলা হয়। স্বদেশ হলো কারও জন্মভূমি বা মাতৃভূমি। স্বদেশের প্রতি মায়া-মমতা, আকষর্ণই হলো স্বদেশপ্রেম। নিজ দেশ ও মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। কেননা মানুষ স্বদেশে জন্ম নেয়, সেখানকার আলো-বাতাস গ্রহণ করে, সেখানকার ফল-ফসল, খাদ্য-পানীয় দ্বারা তার দেহের পুষ্টি হয়। সেখানকার পরিবেশ, পাহাড়-পর্বত, সাগর-নদী, আবহাওয়া, ঋতুবৈচিত্র্য দেখে সে বড় হয়। মানুষের প্রতি স্বদেশ বা মাতৃভূমির অবদান অনস্বীকার্য। সুতরাং স্বভাবগতভাবেই স্বদেশের প্রতি এক ধরনের মায়া-মমতা, ভালোবাসা জন্ম নেয়। এ আকর্ষণ মানুষের অন্তর থেকে উৎসারিত। আজীবন মানুষ এ আকর্ষণ ও ভালোবাসা অনুভব করে। উদ্দীপকে আরমান জন্মভূমি ছেড়ে অন্য দেশে যেতে চায় না। তার এরূপ যৌক্তিক সিদ্ধান্ত জেনে তার মা মন্তব্য করে বলে আমিও তোমার সাথে একমত। তাই বলা যায়, আরমানের যৌক্তিক সিদ্ধান্তের আলোকে তার মায়ের মন্তব্যটি যথার্থ।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

আরমানের সিদ্ধান্তটি কি যৌক্তিক? তার মায়ের মন্তব্যের যথার্থতাসহ বিশ্…

উদ্দীপক

আরমান দশম শ্রেণির ছাত্র। শিক্ষা সফরে এক 'মিউজিয়ামের গেটম্যানের নিকট ব্যাগটি রাখতে দিয়ে ভিতরে গেল। ফিরে এসে ব্যাগটি নিয়ে দেখল তাতে টাকা নেই। গেটম্যানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে, টাকার ব্যাপারে কিছু জানি না। অন্যদিকে আরমানের বাবা ইউছুফ সপরিবারে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আরমান বিনয়ের সাথে তার বাবাকে জানায়, জন্মভূমি ছেড়ে সে অন্য দেশে যেতে চায় না। আরমানের মা জানায়, আমিও তোমার সাথে একমত। আমিও বিদেশে যেতে চাই না।

Rajshahi · 2025

উত্তর

মানুষের আচার-আচরণ, চিন্তাভাবনা, মানসিকতা, কর্মপন্থা সবকিছুকে একত্রে আখলাক বলে।

উত্তর

মুত্তাকি ব্যক্তি আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপকাজ থেকে বিরত থাকেন এবং কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালন করেন। ফলশ্রুতিতে মুত্তাকিগণ পার্থিব জীবনে আল্লাহ তায়ালার বহু নিয়ামত লাভ করে থাকেন। আল্লাহ তায়ালা তাকওয়াবানদের সর্বদা সাহায্য করেন। বিপদাপদ থেকে উদ্ধার করেন ও বরকতময় রিযিক দান করেন। পরকালেও তাকওয়াবানদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ তায়ালা শেষ বিচারের দিন মুত্তাকিদের সকল পাপ ক্ষমা করে দেবেন এবং মহাসফলতা দান করবেন। আল-কুরআনে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা।" (সূরা আন-নাবা : ৩১)

উত্তর

গেটম্যান-এর কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর অন্যতম গুণ আমানত গুণটির অভাব রয়েছে। সাধারণত কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপকার্থে শুধু ধন-সম্পদ নয় বরং যেকোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। আমানত রক্ষা করা আখলাকে হামিদাহর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আমানতের ক্ষেত্র অত্যন্ত ব্যাপক। কারও নিকট কোনো দ্রব্য বা জিনিস গচ্ছিত রাখা হলে তা অবশ্যই যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। গচ্ছিত দ্রব্যে কোনোরূপ পরিবর্তন করা যাবে না। তা নিজ কাজে ব্যবহার করা যাবে না। বরং প্রকৃত মালিক যখন চাইবে তখনই তা ফিরিয়ে দিতে হবে। এটাই আমানতের ইসলামি নীতি ও পদ্ধতি। উদ্দীপকে আরমান গেটম্যানের নিকট টাকাসহ একটি ব্যাগ রাখে। ফিরে এসে ব্যাগটি নিয়ে দেখল টাকা নেই। অতএব, বলা যায়, গেটম্যানের কর্মে আমানতের খিয়ানত প্রকাশ পেয়েছে। তাই গেটম্যানের কর্মে আমানতের গুণটির অভাব পরিলক্ষিত হয়।

উত্তর

আরমানের সিদ্ধান্তটি যৌক্তিক। আরমানের কর্মকাণ্ডে দেশপ্রেম প্রকাশ পেয়েছে। স্বদেশ হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি। য দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানের আলো-বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে উঠে সে স্থানকেই তার স্বদেশ বলা হয়। স্বদেশ হলো কারও জন্মভূমি বা মাতৃভূমি। স্বদেশের প্রতি মায়া-মমতা, আকষর্ণই হলো স্বদেশপ্রেম। নিজ দেশ ও মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। কেননা মানুষ স্বদেশে জন্ম নেয়, সেখানকার আলো-বাতাস গ্রহণ করে, সেখানকার ফল-ফসল, খাদ্য-পানীয় দ্বারা তার দেহের পুষ্টি হয়। সেখানকার পরিবেশ, পাহাড়-পর্বত, সাগর-নদী, আবহাওয়া, ঋতুবৈচিত্র্য দেখে সে বড় হয়। মানুষের প্রতি স্বদেশ বা মাতৃভূমির অবদান অনস্বীকার্য। সুতরাং স্বভাবগতভাবেই স্বদেশের প্রতি এক ধরনের মায়া-মমতা, ভালোবাসা জন্ম নেয়। এ আকর্ষণ মানুষের অন্তর থেকে উৎসারিত। আজীবন মানুষ এ আকর্ষণ ও ভালোবাসা অনুভব করে। উদ্দীপকে আরমান জন্মভূমি ছেড়ে অন্য দেশে যেতে চায় না। তার এরূপ যৌক্তিক সিদ্ধান্ত জেনে তার মা মন্তব্য করে বলে আমিও তোমার সাথে একমত। তাই বলা যায়, আরমানের যৌক্তিক সিদ্ধান্তের আলোকে তার মায়ের মন্তব্যটি যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।