ফজল সম্বন্ধে তার পিতার উপদেশের বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ফজলকে তার পিতা নারীর প্রতি সম্মান প্রদর্শনের উপদেশ প্রদান করেন। নারীর প্রতি সম্মানবোধ আখলাকে হামিদাহর অন্যতম একটি মহৎ গুণ। নারীর প্রতি সম্মানবোধ ব্যাপক অর্থবোধক। সাধারণ অর্থে এটি নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে বুঝিয়ে থাকে, আর ব্যাপকার্থে নারীর প্রতি সম্মানজনক মনোভাব। যেমন- তাদের সাথে সুন্দর ব্যবহার করা, যথাযথ শ্রদ্ধা-সম্মান ও মায়া-মমতা প্রদর্শন, জীবন ও সম্ভ্রমের নিরাপত্তা ও অধিকার প্রদান করা ইত্যাদি নারীর প্রতি সম্মানবোধের নিদর্শন। নারীদের প্রতি উত্তম ব্যবহার করা মুমিনের নিদর্শন। নারীর প্রতি সম্মানবোধ না থাকলে ইমান-পূর্ণ হয় না। রাসুলুল্লাহ (স.) বলেছেন, "নিশ্চয়ই পূর্ণাঙ্গ ইমানের অধিকারী ঐ মুমিন ব্যক্তি যে তাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী ও নিজ পরিবারের প্রতি। অধিক 'সদয়।” (তিরমিযি) আল্লাহ তায়ালা বলেছেন, "আর তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে জীবনযাপন করবে।" (সূরা আন-নিসা: ১৯) উদ্দীপকে ফজলকে তার পিতা নারীদের সাথে সর্বদা সম্মানজনক আচরণ করার উপদেশ দিয়েছেন। তাই তার পিতার উপদেশটি ইসলামের দৃষ্টিতে যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
ফজল সম্বন্ধে তার পিতার উপদেশের বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর