গেটম্যানের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন গুণটির অভাব রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: গেটম্যান-এর কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর অন্যতম গুণ আমানত গুণটির অভাব রয়েছে। সাধারণত কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপকার্থে শুধু ধন-সম্পদ নয় বরং যেকোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। আমানত রক্ষা করা আখলাকে হামিদাহর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আমানতের ক্ষেত্র অত্যন্ত ব্যাপক। কারও নিকট কোনো দ্রব্য বা জিনিস গচ্ছিত রাখা হলে তা অবশ্যই যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। গচ্ছিত দ্রব্যে কোনোরূপ পরিবর্তন করা যাবে না। তা নিজ কাজে ব্যবহার করা যাবে না। বরং প্রকৃত মালিক যখন চাইবে তখনই তা ফিরিয়ে দিতে হবে। এটাই আমানতের ইসলামি নীতি ও পদ্ধতি। উদ্দীপকে আরমান গেটম্যানের নিকট টাকাসহ একটি ব্যাগ রাখে। ফিরে এসে ব্যাগটি নিয়ে দেখল টাকা নেই। অতএব, বলা যায়, গেটম্যানের কর্মে আমানতের খিয়ানত প্রকাশ পেয়েছে। তাই গেটম্যানের কর্মে আমানতের গুণটির অভাব পরিলক্ষিত হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
গেটম্যানের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন গুণটির অভাব রয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর