শেয়ারFacebookWhatsApp

সবুজের আচরণে আখলাকে হামিদাহর কোন গুণটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: সবুজের আচরণে আখলাকে হামিদাহর শালীনতার গুণটি লঙ্ঘিত হয়েছে। শালীনতা অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। কথাবার্তা, আচার-আচরণ ও চলাফেরায় ভদ্র-সভ্য, ও মার্জিত হওয়াকেই শালীনতা বলা হয়। গর্ব-অহংকার, ঔদ্ধত্য ও অশ্লীলতা ত্যাগ করে জীবনাচরণের সকল ক্ষেত্রে ইসলামি নীতি-আদর্শের অনুসারী হওয়ার দ্বারা শালীনতা অর্জন করা যায়। শালীনতার পরিধি অত্যন্ত ব্যাপক। এটি বহু নৈতিক গুণের সমষ্টি। ভদ্রতা, নম্রতা, সৌন্দর্য, সুরুচি, লজ্জাশীলতা ইত্যাদি গুণাবলির সমন্বিত রূপের মাধ্যমে শালীনতা প্রকাশ পায়। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সবুজের হাফপ্যান্ট পরে মহল্লায় ঘুরে বেড়ানো আখলাকে হামিদাহর শালীনতা গুণের পরিপন্থি।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

সবুজের আচরণে আখলাকে হামিদাহর কোন গুণটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সবুজ হাফপ্যান্ট পরে দিনের বেলা মহল্লায় ঘুরে বেড়ায়। তার স্ত্রী জেবা স্বামীর সাথে আলাপচারিতায় জানায়, তার অফিসে একজন নতুন সহকর্মী যোগদান করেছে। সে মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। জেবা তার গত মাসের বেতনের ৫০,০০০/- টাকা একজন সহকর্মীকে এই মর্মে ধার দিয়েছে যে, ফেরত দেওয়ার সময় তাকে মোট ৬০,০০০/- টাকা দিতে হবে।

Comilla · 2025

উত্তর

আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাই হলো তাকওয়া।

উত্তর

ফিতনা-ফ্যাসাদ, অত্যন্ত মারাত্মক অপরাধ। এর দ্বারা সমাজে সকল অন্যায়-অত্যাচারের দরজা খুলে যায়। অরাজক পরিস্থিতিতে অসৎ মানুষেরা সব ধরনের পাপ কাজের সুযোগ পায়। এজন্যই আল্লাহ তায়ালা বলেন, "ফিতনা হত্যার চেয়েও জঘন্য।” (সূরা আল-বাকারা : ১৯১) ফিতনা-ফ্যাসাদ সমাজে অনৈতিকতার জন্ম দেয়, নিন্দনীয় চরিত্র চর্চার প্রসার ঘটায়। ফিতনা-ফ্যাসাদ সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ ধ্বংস করে।

উত্তর

সবুজের আচরণে আখলাকে হামিদাহর শালীনতার গুণটি লঙ্ঘিত হয়েছে। শালীনতা অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। কথাবার্তা, আচার-আচরণ ও চলাফেরায় ভদ্র-সভ্য, ও মার্জিত হওয়াকেই শালীনতা বলা হয়। গর্ব-অহংকার, ঔদ্ধত্য ও অশ্লীলতা ত্যাগ করে জীবনাচরণের সকল ক্ষেত্রে ইসলামি নীতি-আদর্শের অনুসারী হওয়ার দ্বারা শালীনতা অর্জন করা যায়। শালীনতার পরিধি অত্যন্ত ব্যাপক। এটি বহু নৈতিক গুণের সমষ্টি। ভদ্রতা, নম্রতা, সৌন্দর্য, সুরুচি, লজ্জাশীলতা ইত্যাদি গুণাবলির সমন্বিত রূপের মাধ্যমে শালীনতা প্রকাশ পায়। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সবুজের হাফপ্যান্ট পরে মহল্লায় ঘুরে বেড়ানো আখলাকে হামিদাহর শালীনতা গুণের পরিপন্থি।

উত্তর

জেবার অফিসের নতুন সহকর্মীর সমালোচনা অর্থাৎ গিবত করার কাজটি মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সমতুল্য অপরাধ। ইসলামি পরিভাষায় কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে। প্রচলিত অর্থে অসাক্ষাতে কারও দোষ বলাকে গিবত বলা হয়। ইসলামি শরিয়তের গিবত বা পরনিন্দা করা অবৈধ। আল্লাহ বলেছেন, "আর তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো।" (সূরা আল-হুজরাত : ১২) গিবত করাকে আল-কুরআনে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সুতরাং গিবত খুবই অপছন্দের কাজ। উদ্দীপকে জেবা অফিসের নতুন সহকর্মীর সমালোচনা করছিল। কারও অনুপস্থিতিতে এরূপ সমালোচনা করা গিৰতের অন্তর্ভুক্ত। আর পবিত্র আল-কুরআনে গিবত করাকেই মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সমতুল্য বলা হয়েছে। তাছাড়া জেবা তার সহকর্মীকে ৫০ হাজার টাকা এই মর্মে ধার দেয় যে, ফেরত দেওয়ার সময় তাকে মোট ৬০ হাজার টাকা দিতে হবে। এরূপ মূলধনের অতিরিক্ত আদায় করাকেই সুদ বলা হয়। কেননা এই অতিরিক্ত অর্থের কোনো বিনিময় মূল্য নেই। তাই বলা যায়, জেবা গিবতে লিপ্ত হওয়ার পাশাপাশি সুদের লেনদেনও করে, আর ইসলামে গিবত করা ও সুদের লেনদেন করা অবৈধ। গিবত করার কারণে জেবা মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সমতুল্য অপরাধ করেছে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সবুজের আচরণে আখলাকে হামিদাহর কোন গুণটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর। | Prosthuti