শেয়ারFacebookWhatsApp

হাবিবার কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোনো একটি গুণ কি সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর: হাবিবার কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর অন্যতম গুণ কর্তব্যপরায়ণতা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি। কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করা ইত্যাদি। মানুষ হিসেবে আমাদের ওপর নানাবিধ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময়মতো সুন্দর ও সুচারুরূপে এগুলো পালন করা এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাকেই কর্তব্যপরায়ণতা বলা হয়। কর্তব্যপরায়ণতা মানবজীবনে সফলতা লাভের প্রধানতম হাতিয়ার। আল্লাহ তায়ালা তাঁর ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং তাঁর ইবাদত করা আমাদের কর্তব্য। আমরা সবাই পরিবারের মধ্যে বসবাস করি। সুতরাং পরিবারের সদস্য তথা মাতা-পিতা, ভাইবোন, দাদা-দাদি সকলের প্রতি আমাদের নানা দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাছাড়া আত্মীয়স্বজন পাড়া-প্রতিবেশীর প্রতিও আমাদের কর্তব্য রয়েছে। কর্তব্য কাজে অবহেলা করলে পরকালে সে জন্য জবাবদিহি করতে হবে। একটি হাদিসে মহানবি (স.) বলেছেন, "তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।” (বুখারি) উদ্দীপকে হাবিবা তার মা-বাবা ও ভাইবোনের নিয়মিত খোঁজখবর নেওয়ার মাধ্যমে তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। তবে তিনি শ্বশুর-শাশুড়ির প্রতি কর্তব্য পালনে অবহেলা করেছেন। তিনি তাদের খোঁজখবর নেননি। তাই বলা যায়, হাবিবার উক্ত কর্মকান্ডে কর্তব্যপরায়ণতার গুণটি সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি বরং আংশিক পালিত হয়েছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

হাবিবার কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোনো একটি গুণ কি সম্পূর্ণরূপে প্…

উদ্দীপক

হামিম শনিবার মনসুরের নিকট থেকে একটি ল্যাপটপ ধার নেয়। সে মনসুরকে কথা দেয়, শুক্রবার এটি ফেরত দেবে। কিন্তু শুক্রবার হঠাৎ করে আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যেও হামিম শুক্রবারেই মনসুরের ল্যাপটপটি অক্ষতভাবে পৌঁছে দেয়। অপরদিকে, মনসুরের মা হাবিবা টেলিফোনে প্রতিদিন মা-বাবা ও ভাইবোনের খোঁজখবর নেন। তবে বিগত ছয় মাসেও তিনি শ্বশুর-শাশুড়িকে ফোন করেননি।

Comilla · 2025

উত্তর

বাস্তব বা প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে সিদ্ক বলে।

উত্তর

যে ব্যক্তি প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। কেননা ইমান ও প্রতারণা এক ব্যক্তির মধ্যে একত্রে থাকতে পারে না। প্রকৃত মুমিন কখনোই প্রতারণার আশ্রয় নেন না। নিজ স্বার্থের বিরোধী হলেও মুমিন ব্যক্তি সততা ও সত্যবাদিতার ওপর অটল থাকেন। আমাদের প্রিয়নবি (স.) বলেছেন, "যে আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে, সে আমার উম্মত নয়। আর যে কারও সাথে প্রতারণা করে, সে মুসলিম দলভুক্ত নয়।” (মুসলিম)

উত্তর

হামিমের ভূমিকায় আখলাকে হামিদাহর ওয়াদা পালনের গুণটি পালিত হয়েছে। ইসলামি পরিভাষায় কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। ওয়াদা পালন আখলাকে হামিদাহর অন্যতম গুণ, মানবজীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালন - সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে। তার প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে। সমাজে সে শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে। ইসলামি জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক। স্বয়ং আল্লাহ তায়ালা মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, “হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো।" (সূরা আল-মায়িদা : ১) উদ্দীপকে হামিম শুক্রবার ল্যাপটপ ফেরত দিবে বলে মনসুরকে কথা দেয় এবং সে কথা অনুযায়ী তা ফেরতও দেয়। তাই বলা যায়, হামিমের ভূমিকায় আখলাকে হামিদাহর ওয়াদা পালনের গুণটি পালিত হয়েছে।

উত্তর

হাবিবার কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর অন্যতম গুণ কর্তব্যপরায়ণতা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি। কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করা ইত্যাদি। মানুষ হিসেবে আমাদের ওপর নানাবিধ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময়মতো সুন্দর ও সুচারুরূপে এগুলো পালন করা এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাকেই কর্তব্যপরায়ণতা বলা হয়। কর্তব্যপরায়ণতা মানবজীবনে সফলতা লাভের প্রধানতম হাতিয়ার। আল্লাহ তায়ালা তাঁর ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং তাঁর ইবাদত করা আমাদের কর্তব্য। আমরা সবাই পরিবারের মধ্যে বসবাস করি। সুতরাং পরিবারের সদস্য তথা মাতা-পিতা, ভাইবোন, দাদা-দাদি সকলের প্রতি আমাদের নানা দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাছাড়া আত্মীয়স্বজন পাড়া-প্রতিবেশীর প্রতিও আমাদের কর্তব্য রয়েছে। কর্তব্য কাজে অবহেলা করলে পরকালে সে জন্য জবাবদিহি করতে হবে। একটি হাদিসে মহানবি (স.) বলেছেন, "তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।” (বুখারি) উদ্দীপকে হাবিবা তার মা-বাবা ও ভাইবোনের নিয়মিত খোঁজখবর নেওয়ার মাধ্যমে তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। তবে তিনি শ্বশুর-শাশুড়ির প্রতি কর্তব্য পালনে অবহেলা করেছেন। তিনি তাদের খোঁজখবর নেননি। তাই বলা যায়, হাবিবার উক্ত কর্মকান্ডে কর্তব্যপরায়ণতার গুণটি সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি বরং আংশিক পালিত হয়েছে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।