'গ'-এর আচরণ চিহ্নিতপূর্বক তার দাদার উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: 'গ'-এর আচরণে শালীনতার অভাব পরিলক্ষিত হয়। শালীনতা অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। কথা-বার্তা, আচার-আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকেই শালীনতা বলা হয়। গর্ব-অহংকার, ঔদ্ধত্য ও অশ্লীলতা ত্যাগ করে জীবনাচরণের সকল ক্ষেত্রে ইসলামি নীতি-আদর্শের অনুসারী হওয়ার দ্বারা শালীনতা অর্জন করা যায়। উদ্দীপকে জনাব 'খ'-এর মেয়ে 'গ' অশালীন পোশাক পড়ে কোচিং-এ আসা-যাওয়া করে। তার মধ্যে শালীনতার অভাব পরিলক্ষিত হয়। 'খ'-এর এরূপ আচরণের পরিপ্রেক্ষিতে তার দাদার উক্তিটি যথার্থ। কেননা, শালীনতার অভাব অনেক সময় সমাজে অশ্লীলতার প্রসার ঘটায়। ইভটিজিং, ব্যভিচার ইত্যাদির জন্ম হয়। এজন্য পর্দার বিধান করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেছেন, "আর তোমরা (নারীরা) নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।" (সূরা আল-আহযাব: ৩৩) সুতরাং বিনা প্রয়োজনে অশালীনভাবে নারীদের বাইরে ঘুরে বেড়ানো উচিত নয়। বরং প্রয়োজনে বাইরে গেলে পর্দা ও শালীনতা অবলম্বন করা যেতে হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
'গ'-এর আচরণ চিহ্নিতপূর্বক তার দাদার উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর