জনাব জাফর সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জাফর সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর মিতব্যয়িতার প্রতিফলন ঘটেছে। মিতব্যয়িতা আখলাকে হামিদাহর অন্যতম একটি দিক। মিতব্যয়িতা হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা, পরিমিতিবোধ, কথাবার্তা, কাজকর্মে যথার্থতা, মাল-সম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি। সাধারণত ধন-সম্পদের যথাযথ ও প্রয়োজন মাফিক ব্যবহারকে মিতব্যয়িতা বলা হয়। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করা, কম বা বেশি না করা। আল্লাহ তায়ালা আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তিনি আমাদের বহু নিয়ামত দান করেছেন। এ সমস্ত নিয়ামত ও ধন-সম্পদের যথাযথ ব্যবহার করা আমাদের কর্তব্য। এক্ষেত্রে অপব্যয়-অপচয় বা কৃপণতা করা যাবে না। বরং যখন যা প্রয়োজন সেরূপ ব্যয় করার মধ্যেই সফলতা রয়েছে। প্রয়োজনমাফিক সম্পদের এই ব্যবহারই মিতব্যয়িতা; এটি অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা। তাই বলা যায়, উদ্দীপকে জনাব জাফর সাহেবের মেয়ের বিয়েতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে সাধ্য অনুযায়ী খরচ করে বিবাহ সম্পন্ন করার মাধ্যমে মিতব্যয়িতার প্রতিফলন ঘটেছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
জনাব জাফর সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন বিষয়ের প্রতিফলন ঘট…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর