শেয়ারFacebookWhatsApp

সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ কিনা? সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মতামত দাও।

উত্তর: সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ। উদ্দীপকে 'জেড গ্রুপ-এর' একটি ফাইল স্বাক্ষর করার জন্য সাইফুল সাহেবকে টাকা ভর্তি খাম দেওয়া হয়েছে। এরূপ উদ্দেশ্য হাসিলের জন্য অর্থ প্রদান ঘুষ হিসেবে গণ্য। ঘুষ প্রদানের প্রেক্ষিতে সাইফুল সাহেব রাগান্বিত হয়ে ওঠেন। তার এই প্রতিক্রিয়া যথার্থ। ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরেও অসুদপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। আর্থসামাজিক দিক দিয়ে ঘুষের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। ধর্মীয় দিক থেকেও এর কুফল অত্যন্ত ব্যাপক। যার শরীর হারাম খাদ্যে গঠিত, যার পোশাক-পরিচ্ছদ হারাম টাকায় অর্জিত এরূপ ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। এমনকি তার কোনো দোয়াও আল্লাহ তায়ালা কবুল করেন না। ঘুষের লেনদেনকারী যেমন মানুষের নিকট ঘৃণিত। তেমনি সে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নিকটও ঘৃণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, "ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহর অভিসম্পাত।” (বুখারি ও মুসলিম)। ঘুষখোরদের পরিণতি প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেন, "ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।” (তাবারানি) সুতরাং ঘুষের অর্থ দেখে সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ কিনা? সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মতাম…

উদ্দীপক

অফিস কর্মকর্তা সাইফুল সাহেবের টেবিলে তার স্বাক্ষর নেওয়ার জন্য 'জেড গ্রুপ'-এর কর্মচারী একটি ফাইল জমা দিয়ে যান। তিনি স্বাক্ষর করার জন্য ফাইল খুললে তাতে টাকাভর্তি খাম দেখে খুব রাগ করেন এবং কর্মচারীকে ডেকে ধমক দিয়ে বলেন, "এ জঘন্য কাজের জন্য তুমিও জাহান্নামি হবে, আমাকেও জাহান্নামি বানাবে।" তিনি আজ অফিস থেকে ফেরার পথে মেয়ের জন্য কয়েকটি বই কিনে নিয়ে যান। কারণ মেয়ে ভালো ফল করলে তিনি তাকে বই উপহার দেওয়ার কথা দিয়েছিলেন।

Jessore · 2025

উত্তর

কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের ওপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলে।'

উত্তর

ইসলামি শরিয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস হলো শরিয়তের দ্বিতীয় উৎস। এটিও এক প্রকার ওহি। কেননা মহানবি (স.) আল্লাহ তায়ালার নির্দেশনা প্রাপ্ত হয়েই মানুষকে নানা বিষয়ের দিকনির্দেশনা প্রদান করতেন। যেমন আল্লাহ তায়ালা বলেন, "আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তা তো ওহি, যা তাঁর প্রতি প্রত্যাদেশ হয়।” (সূরা আন-নাজম: ৩-৪) তাই হাদিসও এক প্রকার ওহি।

উত্তর

মেয়েকে বই কিনে দেওয়াতে সাইফুল সাহেবের 'ওয়াদা পালন' এর বিষয়টি প্রকাশ পেয়েছে। কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। ওয়াদা পালন আখলাকে হামিদাহর অন্যতম একটি গুণ। মানবজীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালন সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে। তার প্রতি সকলের আস্থা ও ভালোবাসা থাকে। সমাজে সে শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে। ইসলামি জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক। স্বয়ং আল্লাহ তায়ালা মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, "হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর।" (সূরা আল-মায়িদা: ১) উদ্দীপকে সাইফুল সাহেব মেয়ে ভালো ফল করলে তাকে বই উপহার দেওয়ার কথা দিয়েছিলেন। তাই তিনি মেয়ের জন্য বই কিনে নিয়ে যান। তাই বলা যায়, এরূপ কথা দিয়ে কথা রাখার মাধ্যমে সাইফুল সাহেবের চরিত্রে আখলাকে হামিদাহর ওয়াদা পালনের বিষয়টি প্রকাশ পেয়েছে।

উত্তর

সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ। উদ্দীপকে 'জেড গ্রুপ-এর' একটি ফাইল স্বাক্ষর করার জন্য সাইফুল সাহেবকে টাকা ভর্তি খাম দেওয়া হয়েছে। এরূপ উদ্দেশ্য হাসিলের জন্য অর্থ প্রদান ঘুষ হিসেবে গণ্য। ঘুষ প্রদানের প্রেক্ষিতে সাইফুল সাহেব রাগান্বিত হয়ে ওঠেন। তার এই প্রতিক্রিয়া যথার্থ। ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরেও অসুদপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। আর্থসামাজিক দিক দিয়ে ঘুষের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। ধর্মীয় দিক থেকেও এর কুফল অত্যন্ত ব্যাপক। যার শরীর হারাম খাদ্যে গঠিত, যার পোশাক-পরিচ্ছদ হারাম টাকায় অর্জিত এরূপ ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। এমনকি তার কোনো দোয়াও আল্লাহ তায়ালা কবুল করেন না। ঘুষের লেনদেনকারী যেমন মানুষের নিকট ঘৃণিত। তেমনি সে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নিকটও ঘৃণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, "ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহর অভিসম্পাত।” (বুখারি ও মুসলিম)। ঘুষখোরদের পরিণতি প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেন, "ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।” (তাবারানি) সুতরাং ঘুষের অর্থ দেখে সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।