শেয়ারFacebookWhatsApp

জামাল উদ্দিন সম্বন্ধে মাওলানা আযাদের মন্তব্য কতটুকু যথার্থ বলে তুমি মনে কর? পাঠপুস্তকের আলোকে জবাব দাও।

উত্তর: জামাল উদ্দিন সম্বন্ধে মাওলানা আযাদের মন্তব্য সম্পূর্ণ যথার্থ বলে আমি মনে করি। উদ্দীপকে জামাল উদ্দিন নিম্ন বেতনে চাকরি করে অনেক কালো টাকার মালিক হয়েছে। তাছাড়া সে এক ব্যক্তিকে দশ লক্ষ টাকা ঋণ দিয়ে বছরান্তে নিয়মিতভাবে পঞ্চাশ হাজার টাকা করে আদায় করে। এরূপ অতিরিক্ত অর্থ সুদ-এর অন্তর্ভুক্ত। জামাল উদ্দিন সুদ ও ঘুষের লেনদেন করে। যার কুফল ও অপকারিতা অত্যন্ত ভয়াবহ। সুদ মানবসমাজে অর্থনৈতিক বৈষম্য জন্ম দেয়। ধনী আরও ধনী হয়। গরিব আরও গরিব হয়। ফলে সমাজের মধ্যে শ্রেণিভেদ গড়ে ওঠে। পারস্পরিক মায়া-মমতা, ভালোবাসা ও সহযোগিতার পথ রুদ্ধ হয়ে যায়। সুদের কারণে জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যহত হয়। লোকেরা বিনিয়োগে উৎসাহী হয় না। বরং সম্পদ অনুৎপাদনশীলভাবে সুদি কারবারে ব্যবহার করে। ফলে দেশের বিনিয়োগ কমে যায়, জাতীয় উন্নতি বাধাগ্রস্ত হয়। ধর্মীয় দিক থেকেও এর কুফল অত্যন্ত ব্যাপক। সুদ-ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম বা অবৈধ, আর হারাম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যার শরীর হারাম খাদ্যে গঠিত, যার পোশাক পরিচ্ছদ হারাম টাকায় অর্জিত এরূপ ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। এমনকি তার কোনো দোয়াও আল্লাহ তায়ালা কবুল করেন না। নবি করিম (সা.) বলেন, "ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহর অভিসম্পাত।” (বুখারি ও মুসলিম) উপরিউক্ত আলোচনায় মাওলানা আযাদের মন্তব্যের যথার্থতা ফুটে উঠেছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

জামাল উদ্দিন সম্বন্ধে মাওলানা আযাদের মন্তব্য কতটুকু যথার্থ বলে তুমি…

উদ্দীপক

আটিপাড়া গ্রামের উচ্চশিক্ষিত যুবক সালাহউদ্দিন আপ্রাণ চেষ্টা করেও কোনো চাকরি না পেয়ে বেকার জীবন অতিবাহিত করছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসার তাকে ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ নিয়ে হাঁস-মুরগির খামার গড়ে তোলার পরামর্শ দেন। কিন্তু সে এ কাজটি ছোট মনে করে বলে, "আমি কর্মহীন জীবন কাটাব তবু এ কাজ করব না।” অপরদিকে, তার সহপাঠী জামাল উদ্দিন মাত্র পাঁচ বছর বাংলাদেশ কর কমিশনে নিম্ন বেতনে চাকরি করে অনেক কালো টাকার মালিক হয়েছে। এলাকার এক বেকার যুবককে দশ লক্ষ টাকা ঋণ দিয়ে সে বছরান্তে নিয়মিতভাবে পঞ্চাশ হাজার টাকা করে আদায় করছে। মাওলানা আযাদ বলেন, "জামাল উদ্দিন জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত করছে। তার উপার্জিত সব অর্থই অবৈধ।”

Dhaka · 2025

উত্তর

ফিতনা-ফাসাদ বলতে বিশৃঙ্খলা বা বিপর্যয় সৃষ্টিকে বোঝায়।

উত্তর

রাসুলুল্লাহ (স.) হাদিসে প্রতারণা সম্পর্কে স্পষ্ট ভাষায় বলেছেন-"যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়,” (তিরমিযি) কেননা, প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি মিথ্যাচারের শামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য। কেননা প্রতারণা করার দ্বারা দুটি পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। অতএব, আমাদের মহানবি (স.) এর দলভুক্ত থাকতে হলে সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক।

উত্তর

সালাহউদ্দিনের উক্তিতে আখলাকে যামিমাহর 'কর্মবিমুখতা' প্রকাশ পেয়েছে। সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। ইসলামে কর্মবিমুখতার কোনো সুযোগ নেই। বরং জীবিকা অর্জনের জন্য যেকোনো হালাল শ্রমকেই উৎসাহিত করা হয়েছে। নবি-রাসুলগণের জীবনী পড়লে জানা যায়, তাঁরা জীবিকা উপার্জনের জন্য নানা কাজ করেছেন। হযরত আদম (আ.) কৃষি কাজ করতেন। হযরত দাউদ (আ.) কামারের কাজ করতেন, আমাদের নবি (স.) ব্যবসা করতেন। জীবিকার প্রয়োজনে তাঁরা ছাগলও চরিয়েছেন। সুতরাং কোনো শ্রমই ছোট নয়। হযরত উমর (রা.) বলেছেন, তোমাদের কেউ যেন জীবিকা উপার্জনের চেষ্টায় নিরুৎসাহিত হয়ে বসে না থাকে। উদ্দীপকে সালাহউদ্দিন হাঁস-মুরগির খামার করাকে ছোট কাজ মনে করে। তার এরূপ মনোভাবে কর্মবিমুখতা প্রকাশ পায়। পড়ালেখা শেষ করে এরূপ বেকার বসে থাকা ঠিক নয়। বরং সামর্থ্যানুযায়ী যে কোনো হালাল কাজ করা দরকার।

উত্তর

জামাল উদ্দিন সম্বন্ধে মাওলানা আযাদের মন্তব্য সম্পূর্ণ যথার্থ বলে আমি মনে করি। উদ্দীপকে জামাল উদ্দিন নিম্ন বেতনে চাকরি করে অনেক কালো টাকার মালিক হয়েছে। তাছাড়া সে এক ব্যক্তিকে দশ লক্ষ টাকা ঋণ দিয়ে বছরান্তে নিয়মিতভাবে পঞ্চাশ হাজার টাকা করে আদায় করে। এরূপ অতিরিক্ত অর্থ সুদ-এর অন্তর্ভুক্ত। জামাল উদ্দিন সুদ ও ঘুষের লেনদেন করে। যার কুফল ও অপকারিতা অত্যন্ত ভয়াবহ। সুদ মানবসমাজে অর্থনৈতিক বৈষম্য জন্ম দেয়। ধনী আরও ধনী হয়। গরিব আরও গরিব হয়। ফলে সমাজের মধ্যে শ্রেণিভেদ গড়ে ওঠে। পারস্পরিক মায়া-মমতা, ভালোবাসা ও সহযোগিতার পথ রুদ্ধ হয়ে যায়। সুদের কারণে জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যহত হয়। লোকেরা বিনিয়োগে উৎসাহী হয় না। বরং সম্পদ অনুৎপাদনশীলভাবে সুদি কারবারে ব্যবহার করে। ফলে দেশের বিনিয়োগ কমে যায়, জাতীয় উন্নতি বাধাগ্রস্ত হয়। ধর্মীয় দিক থেকেও এর কুফল অত্যন্ত ব্যাপক। সুদ-ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম বা অবৈধ, আর হারাম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যার শরীর হারাম খাদ্যে গঠিত, যার পোশাক পরিচ্ছদ হারাম টাকায় অর্জিত এরূপ ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। এমনকি তার কোনো দোয়াও আল্লাহ তায়ালা কবুল করেন না। নবি করিম (সা.) বলেন, "ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহর অভিসম্পাত।” (বুখারি ও মুসলিম) উপরিউক্ত আলোচনায় মাওলানা আযাদের মন্তব্যের যথার্থতা ফুটে উঠেছে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।