মনির সাহেবের কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ করো।
উত্তর: মনির সাহেবের কাজটি হলো মানবসেবা, যা মহানবি (স)-এর আদর্শের প্রতিফলন। মানবসেবা বলতে মানুষের সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া, সাহায্য-সহযোগিতা করা ইত্যাদি বোঝায়। এটি একটি মহৎ গুণ। মানবসেবা মানুষের উন্নতচরিত্রের পরিচায়ক। এ গুণটিই মনির সাহেবের মধ্যে লক্ষণীয়। মনির সাহেব এলাকার একজন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দেন এবং তার ছেলের চিকিৎসার ব্যবস্থাও করেন। এ ধরনের কাজই মানবসেবা, কারণ মানুষের কর্তব্য হলো অন্য মানুষের প্রতি সাহায্য-সহযোগিতা ও সহানুভূতি প্রদর্শন করা। অসহায়ের বিপদ-আপদে যথাসাধ্য পাশে দাঁড়ানো। এ দায়িত্ব পালন করাই হলো মানবসেবা। আমাদের মহানবি (স) মানবসেবার সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেছেন, 'তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ন ব্যক্তির সেবা কর, বন্দিকে মুক্ত করো এবং ঋণগ্রস্তকে ঋণমুক্ত করো।' (বুখারি) রাসুল (স) ছোট-বড়, ধনী-গরিব, মুসলিম-অমুসলিম সবাইকে সাহায্য-সহযোগিতা করতেন, সকলের খোঁজ-খবর নিতেন, বিপদগ্রস্ত ও অভাবীদের সহায়তা করতেন। তাঁর দয়া, মায়া ও সহানুভূতি থেকে চরম শত্রুও বঞ্চিত হতো না। মহানবি (স)-কে কষ্টদানকারী বুড়ির ঘটনা আমরা সবাই জানি। বুড়ির কাছ থেকে কষ্ট পেয়ে তিনি বুড়ির সেবায় নিয়োজিত হন। তাকে সুস্থ করে তোলেন। নবি (স) ঘোষণা করেন, 'বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন।' (মুসলিম) উপরের আলোচনা থেকে বোঝা যায়, মনির সাহেব মানবসেবা করেছেন যার সর্বোৎকৃষ্ট আদর্শ হলেন মহানবি (স)।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
মনির সাহেবের কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষ…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর