ফিতনা-ফাসাদের কুফল বর্ণনা করো।
উত্তর: ফিতনা-ফাসাদ মারাত্মক অপরাধ। ফিতনা-ফাসাদ সমাজের ঐক্য-সংহতি বিনষ্ট করে। এর ফলে মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের কোনো নিরাপত্তা থাকে না। মানুষ স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করতে পারে না। শিক্ষা-দীক্ষা, ব্যবসা-বাণিজ্য, লেনদেন ও সামাজিক আচার-অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করা যায় না। এর কারণে সমাজে সকল অন্যায়-অত্যাচারের দরজা খুলে যায়। ফলে সমাজ ও দেশে অরাজকতা দেখা দেয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
ফিতনা-ফাসাদের কুফল বর্ণনা করো।
উত্তর