নিয়ামত সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: নিয়ামত সাহেবের কাজে আখলাকে হামিদাহর অন্তর্ভুক্ত কর্তব্যপরায়ণতা গুণটি প্রকাশিত হয়েছে। কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করা। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার জন্য এর কোনো বিকল্প নেই। উদ্দীপকের নিয়ামত সাহেব নিজের জীবনে এ গুণটিই চর্চা করেছেন। নিয়ামত সাহেব নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালন করেন। অফিসে যখন যে দায়িত্ব তাকে দেয়া হয় তা তিনি যথাযথভাবে পালন করেন। অর্থাৎ তিনি একজন কর্তব্যপরায়ণ ব্যক্তি। মানুষ হিসেবে আমাদের ওপর নানাবিধ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা, সময়মতো সুন্দর ও সুচারুভাবে এগুলো পালন করা এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাই হলো কর্তব্যপরায়ণতা। নিয়ামত সাহেবের কর্মকাণ্ডে এ গুণটি প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
নিয়ামত সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব…
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর