গণি মিয়ার আচরণ চিহ্নিত করে এটি বর্জনের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: গণি মিয়ার আচরণটি প্রতারণার অন্তর্ভুক্ত। প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা ইত্যাদি। প্রতারণার মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে ঠকানো হয়। এটি অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের অসুবিধার সৃষ্টি হয়। কেরামত আলী তার আচরণের মাধ্যমে এ গর্হিত কাজটি করেছেন। উদ্দীপকের ব্যবসায়ী গণি মিয়া পণ্যের মান সম্পর্কে ক্রেতাকে জানান না। আর পণ্যের দাম নিয়েও বিভিন্ন ছল-চাতুরির আশ্রয় গ্রহণ করেন। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে তিনি মানুষকে ঠকাচ্ছেন। আর এ বিষয়টিই হলো প্রতারণা। কারণ প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য। সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক। কারণ এটি একটি সমাজদ্রোহী অপরাধ। এর মাধ্যমে সমাজ কলুষিত হয়। পরস্পরের আস্তা ও বিশ্বাস নষ্ট হয়। সমাজে শত্রুতা জন্ম নেয়। প্রতারণাকারীকে সমাজের কেউ পছন্দ করে না। তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না। আর যে ব্যক্তি মানবসমাজে ঘৃণিত সে আল্লাহ তায়ালার নিকটও ঘৃণিত। উপরের আলোচনা থেকে বোঝা যায়, গণি মিয়ার আচরণ প্রতারণার শামিল। আর প্রতারণা সমাজের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
গণি মিয়ার আচরণ চিহ্নিত করে এটি বর্জনের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর