প্রেক্ষাপট ২-এ বর্ণিত সুমনের আচরণ চিহ্নিতপূর্বক শরিফের মন্তব্যটি বশ্লেষণ করো।
উত্তর: ওয়াসিম এর কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কর্তব্যপরায়ণতা গুণটি প্রকাশিত হয়েছে। কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করা ইত্যাদি। মানুষ হিসেবে আমাদের ওপর নানাবিধ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এগুলো সম্পর্কে সচেতন থাকা, সুচারুরূপে এগুলো পালন করা এবং এসব কাজে অবহেলা না করাই কর্তব্যপরায়ণতা। ওয়াসিমের কাজ এ বৈশিষ্ট্যটিকে নির্দেশ করে। পিতার মৃত্যুর পর ওয়াসিম সংসারের ভার কাঁধে তুলে নেন। ভাই-বোন, আত্মীয়-স্বজনের কল্যাণে নিঃস্বার্থ অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু তাই নয়, সামাজিক কল্যাণমূলক কাজেও তিনি অংশগ্রহণ করেন। পরিবারের সদস্য হিসেবে ভাই-বোন, আত্মীয়-স্বজনের প্রতি আমাদের দায়িত্ব পালন করা অবশ্য কর্তব্য। এছাড়া সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে আমাদের ওপর দায়িত্ব অর্পিত হয়। এগুলোর প্রতি সচেতনতা ও সম্পাদনে সচেষ্ট হওয়াকেই কর্তব্যপরায়ণতা বলা হয়। কর্তব্যপরায়ণতা মুমিনের অন্যতম গুণ। আল্লাহ তায়ালা তার একনিষ্ঠ বান্দাদের পরিচয় দিয়ে বলেন, 'তারা কর্তব্য পালন করে এবং সে দিনের ভয় করে যে দিনের অনিষ্ট হবে ব্যাপক।' (সূরা আদ-দাহর, আয়াত ৭) কর্তব্য কাজে অবহেলা করলে পরকালে সেজন্য জবাবদিহি করতে হবে। একটি হাদিসে মহানবি (স) বলেছেন, 'তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।' (বুখারি) উপরের আলোচনা থেকে বোঝা যায়, ওয়াসিমের কাজটি হলো কর্তব্যপরায়ণতা, যা মানুষের দুনিয়া ও আখিরাতের সফলতার গুরুত্বপূর্ণ চাবিকাঠি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
প্রেক্ষাপট ২-এ বর্ণিত সুমনের আচরণ চিহ্নিতপূর্বক শরিফের মন্তব্যটি বশ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর