শিউলির কাজটি আখলাকে যামিমার যে বিষয়ের সাথে সম্পর্কিত তা চিহ্নিতপূর্বক তার মায়ের শেষোক্ত বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: শিউলির কাজটি হিংসার সাথে সম্পর্কিত। আর এ সম্পর্কে তার মায়ের শেষোক্ত মন্তব্যটি সঠিক। হিংসা আখলাকে যামিমাহর অন্যতম বৈশিষ্ট্য। হিংসা-বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, শত্রুতাবশত অন্যের ক্ষতি করা, অন্যের উন্নতি-সুখ সহ্য করতে না পারা ইত্যাদি। উদ্দীপকের শিউলি এ নিন্দনীয় কাজের সাথে জড়িত বাবার অবস্থানের কারণে শিউলি নিজেকে বড় মনে করে এবং সহপাঠীদের সাথে সহজে মিশতে চায় না। হিংসার কারণেই মানুষ এ ধরনের আচরণ করে। কারণ অন্যের সুখ-সম্পদ, শান্তি-সাফল্য ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলে। এ নেতিবাচক বৈশিষ্ট্যের কারণেই মানুষের মধ্যে ঘৃণা বা ঈর্ষা জন্ম নেয়। এটি মানবজীবনে মারাত্মক প্রভাব ফেলে। এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক নিজের স্বার্থকে বড় করে দেখে। এতে মানবসমাজে ঐক্য, সংহতি বিনষ্ট হয়, শান্তি-শৃঙ্খলা ব্যাহত হয়। হিংসা-বিদ্বেষ জাতীয় ঐক্য ও উন্নতির পথেও অন্তরায়। এটি মানুষের নেক আমল ধ্বংস করে দেয়। মহানবি (স) বলেছেন, “তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে (পুড়িয়ে দেয়) হিংসাও তেমনি মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে (নষ্ট করে দেয়)।” (আবু দাউদ) অন্য হাদিসে আছে, “তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না। তন্মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী।” (আদাবুল মুফরাদ) পরিশেষে বলা যায়, শিউলির কাজে হিংসা প্রকাশ পেয়েছে। আর এ সম্পর্কে তার মায়ের কথা যৌক্তিক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
শিউলির কাজটি আখলাকে যামিমার যে বিষয়ের সাথে সম্পর্কিত তা চিহ্নিতপূর্…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর