প্রেক্ষাপট ১-এ বর্ণিত আব্দুর রাকিবের কর্মকাণ্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রেক্ষাপট ১-এ বর্ণিত আব্দুর রাকিবের কর্মকাণ্ডে স্বদেশপ্রেম ফুটে উঠেছে। মানুষ যেখানে জন্মগ্রহণ করে, যে স্থানের আলো, বাতাস গ্রহণ করে প্রতিপালিত হয়, সে স্থানের প্রতি তার একটা তীব্র আকর্ষণ বা অনুভূতি জন্ম নেয়। এ অনুভূতিই হলো স্বদেশপ্রেম। আব্দুর রাকিবের কাজে এ বিষয়টিই লক্ষণীয়। নাফ তীরবর্তী এলাকার বাসিন্দা আব্দুর রাকিব দেশের মধ্যে অবৈধ পণ্য বেচা-কেনার বিষয়টি প্রতিহত করার উদ্যোগ নেয়। এছাড়া রাকিব ও তার সহপাঠীরা সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে স্বাধীন দেশের সম্পদ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হয়। এ ধরনের কাজ দেশপ্রেমিকের পক্ষেই সম্ভব। কারণ স্বদেশপ্রেম হলো দেশের প্রতি ভালোবাসা বা অনুভূতির বিষয়। এটি প্রকাশ্যে দেখা যায় না। নিজের কাজ ও সেবার দ্বারা এ ভালোবাসা প্রকাশ করতে হয়। দেশের স্বার্থে কাজ করাই দেশপ্রেমের প্রধান লক্ষণ। দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা ইত্যাদির মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পায়। সুতরাং বোঝা যায়, রাকিবের কাজে দেশপ্রেম প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
প্রেক্ষাপট ১-এ বর্ণিত আব্দুর রাকিবের কর্মকাণ্ডে কোন বিষয়টি ফুটে উঠে…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর