হামিদ ও রতনের কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক তাদের শেষ বক্তব্যটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: হামিদ ও রতনের কাজ ও শেষ বক্তব্যে স্বদেশপ্রেম প্রকাশিত হয়েছে। স্বদেশের প্রতি মায়া-মমতা বা আকর্ষণই হলো স্বদেশপ্রেম। এটি মানুষের একটি সহজাত প্রবৃত্তি। এ গুণটি মানব জীবনের প্রশংসনীয় গুণাবলির আওতাভুক্ত। উদ্দীপকের হামিদ ও রতন এ গুণেই গুণান্বিত। দেশের সীমান্তে সংঘটিত চোরাচালানের বিরুদ্ধে হামিদ ও রতন প্রতিরোধ গড়ে তোলে। দেশের সম্পদ ও মর্যাদা রক্ষায় নিজেদের প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করবে না বলে তারা মন্তব্য করে। তাদের এ কাজ এবং প্রত্যয় দেশপ্রেমের ইঙ্গিতবহ। কারণ মানুষ যেখানে জন্ম নেয়, সেখানের আলো-বাতাস গ্রহণ করে। যেখানের ফল-ফসল, খাদ্য-পানীয় দ্বারা কারও দেহ পুষ্ট হয় সে স্থানের প্রতি স্বভাবগতভাবেই তার এক ধরনের ভালোবাসা জন্ম নেয়। এ ভালোবাসার আকর্ষণই হলো স্বদেশপ্রেম। দেশের প্রতি ভালোবাসা অনুভূতির বিষয়। এটি প্রকাশ্যে দেখা যায় না। নিজের কাজ ও সেবার মাধ্যমে এ ভালোবাসা প্রকাশ করতে হয়। দেশের স্বার্থে কাজ করার মাধ্যমে দেশপ্রেম প্রমাণিত হয়। দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করাই প্রকৃত দেশপ্রেমিকের কাজ। আর দেশের স্বার্থে জীবন উৎসর্গ করা দেশপ্রেমের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত। এসব কাজ সম্পাদন করলেই দেশপ্রেমের দাবি পূরণ হবে। উপরের আলোচনা থেকে প্রমাণিত হয়, হামিদ ও রতনের কাজটি দেশপ্রেমের পরিচয় তুলে ধরে। আর এ সম্পর্কে তাদের বক্তব্য খুবই প্রশংসনীয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
হামিদ ও রতনের কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক তাদের শেষ বক্তব্যটির গুরুত্…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর