মায়ের প্রতি মেয়ের উক্তিতে আখলাকে হামিদাহর যে গুণটি প্রকাশ পায় তার সুফল বর্ণনা করো।
উত্তর: মায়ের প্রতি মেয়ের উক্তিতে আখলাকে হামিদাহর যে গুণটি প্রকাশ পায়। মানবজীবনে এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকওয়া শব্দের অর্থ বেঁচে থাকা, ভয় করা নিজেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থে পরহেজগারি, খোদাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়। ইসলামি পরিভাষায় আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপকাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। তাকওয়া মানুষের ইহকালীন ও পরকালীন উভয় জীবনেই সম্মান ও সফলতা দান করে। জনাব 'খ'-এর কাজে এ বিষয়টিই ফুটে উঠেছে। আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়-অনাচার, পাপাচার থেকে নিজেকে বিরত রাখেন। তার এ কাজ তাকওয়ার নামান্তর। কারণ সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। নৈতিক জীবন গঠনে ও নীতি-নৈতিকতা রক্ষায় তাকওয়ার প্রভাব অনস্বীকার্য। তাকওয়া সকল সৎগুণের মূল। ইসলামি নৈতিকতার মূল ভিত্তি হলো তাকওয়া। তাকওয়া মানুষকে মানবিক ও নৈতিক গুণাবলিতে উদ্বুদ্ধ করে। হারাম বর্জন করতে এবং হালাল গ্রহণ করতে প্রেরণা যোগায়। মুত্তাকি ব্যক্তি সদাসর্বদা আল্লাহ তায়ালাকে স্মরণ করেন। আল্লাহ তায়ালা সবকিছু দেখেন, শোনেন, জানেন- এ বিশ্বাস পোষণ করেন। ফলে তিনি কোনোরূপ অন্যায় ও অনৈতিক কাজ করতে পারে না। তাকওয়াবান ব্যক্তি সকল কাজেই নীতি-নৈতিকতা অবলম্বন করেন এবং অনৈতিকতা ও অশ্লীলতা পরিহার করেন। পরিশেষে বলা যায়, তাকওয়া মানবজীবনে ইতিবাচক প্রভাব বিস্তারকারী সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
মায়ের প্রতি মেয়ের উক্তিতে আখলাকে হামিদাহর যে গুণটি প্রকাশ পায় তার স…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর