শেয়ারFacebookWhatsApp

নাহিনের অর্থোপার্জনের বিষয়টি আখলাকে যামিমাহর আলোকে চিহ্নিত করে মুফতি মানসুরের মন্তব্যের যথার্থতা নিরূপণ করো।

উত্তর: নাহিনের অর্থোপার্জনের বিষয়টি হলো ঘুষ ও সুদ। আর এ সম্পর্কে মুফতি মানসুরের মন্তব্য যথার্থ। স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। আর কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে সুদ বলা হয়। নাহিন অর্থোপার্জনের ক্ষেত্রে এ দুটি বিষয় উপস্থিত রয়েছে। নাহিন শুল্ক বিভাগে অফিস সহকারী পদে পাঁচ বছর চাকরি করে প্রাইভেট কার কিনেছে। অর্থাৎ সে ঘুষ গ্রহণ করেছে। কারণ তার পদে মাত্র পাঁচ বছর কাজ করে স্বাভাবিক পারিশ্রমিক দিয়ে গাড়ি কেনা সম্ভব নয়। এছাড়া সে এলাকার বেকার যুবকদের পাঁচ লক্ষ টাকা ঋণ দিয়ে বছরান্তে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা আদায় করেছে। অর্থাৎ সে সুদ গ্রহণ করেছে। তার এ কাজ সম্পর্কে মুফতি সাহেবের মন্তব্য যথেষ্ট যৌক্তিক। কারণ সুদ সমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয়। এতে সমাজের মধ্যে শ্রেণিবিভেদ গড়ে ওঠে। সুদি কারবারে সম্পদ অনুৎপাদনশীলভাবে লাগানো হয়। ফলে দেশের বিনিয়োগ কমে যায় এবং জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয়। ঘুষ দাতা ও ঘুষখোর অন্য লোকের অধিকার হরণ করে। ফলে অধিকার বঞ্চিতদের সাথে তাদের শত্রুতা ও হানাহানির সূত্রপাত হয়। ইসলামে সুদ ও ঘুষকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন, 'আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।' (সূরা আল-বাকারা, আয়াত ২৭৫) আর হারাম পথে উপার্জিত অর্থের ব্যবহার করলে ইবাদত কবুল হয় না। উপরের আলোচনা থেকে বোঝা যায়, নাহিনের কাজ অর্থাৎ সুদ, ঘুষ গ্রহণ আখলাকে যামিমাহর অন্তর্ভুক্ত এবং এ সম্পর্কে মুফতি মানসুরের মন্তব্য সঠিক।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

নাহিনের অর্থোপার্জনের বিষয়টি আখলাকে যামিমাহর আলোকে চিহ্নিত করে মুফত…

উদ্দীপক

আমবৌলা গ্রামের স্নাতকোত্তর ডিগ্রিধারী মাহিন শত চেষ্টা চালিয়েও পছন্দমতো চাকরি না পেয়ে পিতার সংসারে বোঝা হয়ে দাঁড়িয়েছে। উপজেলা পশুপালন কর্মকর্তা তাকে হাঁস-মুরগি ও মৎস্য খামার গড়ে তোলার পরামর্শ দিলে সে বলে, 'আমি বসে থাকব তবু এ কাজ করব না'। অপরদিকে, তার বন্ধু নাহিন শুল্ক বিভাগে অফিস সহকারী পদে মাত্র পাঁচ বছর চাকরি করে সম্প্রতি একটি প্রাইভেট কার কিনেছে। তাছাড়া এলাকার বেকার যুবকদের পাঁচ লক্ষ টাকা ঋণ দিয়ে বছরান্তে, অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা আদায় করেছে। মুফতি মানসুর বলেন, 'নাহিন জাতীয় উন্নতি বাধাগ্রস্ত করছে। তার কোনো ইবাদত-ই কবুল হবে না'।

Dhaka · 2019

উত্তর

সমাজে ভয়-ভীতি, অত্যাচার, অনাচার ইত্যাদির মাধ্যমে নানা বিপর্যয় সৃষ্টি করাই হলো ফিতনা-ফাসাদ।

উত্তর

পণ্যদ্রব্যে ভেজাল মেশানো অর্থাৎ প্রতারণা করা মহান আল্লাহ ও তাঁর রাসুল (স)-এর নির্দেশ বিরোধী কাজ হওয়ায় প্রতারণাকারী রাসুল (স)-এর উম্মত হওয়ার অযোগ্য। পণ্যদ্রব্যে ভেজাল মেশানো প্রতারণার শামিল। আর প্রতারণা একটি গর্হিত কাজ। যে ব্যক্তি প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। কারণ ইমান ও প্রতারণা এক ব্যক্তির মধ্যে একত্রে থাকতে পারে না। মিথ্যাবাদী ও নীতিহীন মানুষের পক্ষেই এমন কাজ করা সম্ভব। মহানবি (স) প্রতারণাকারীদের সম্পর্কে বলেছেন, 'যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।' (তিরমিযি)

উত্তর

মাহিনের উক্তিতে আখলাকে যামিমাহর অন্যতম দিক কর্মবিমুখতা বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে। কর্মবিমুখতা বলতে কাজ না করার ইচ্ছাকে বোঝায়। এটি মানুষের মধ্যে অলসতা সৃষ্টি করে। মানুষের কর্মস্পৃহা ও কর্মদক্ষতা লোপ করে। মানুষের মধ্যকার এ গর্হিত বৈশিষ্ট্যটি মাহিনের মধ্যে উপস্থিত। স্নাতকোত্তর ডিগ্রিধারী মাহিন শত চেষ্টা করেও পছন্দমতো চাকরি পায় নি। উপজেলা পশুপালন কর্মকর্তা তাকে হাঁস-মুরগি ও মৎস্য খামার গড়ে তোলার পরামর্শ দিলে সে বলে, 'আমি বসে থাকব তবু এ কাজ করব না।' তার এ কথা কর্মবিমুখতাকেই ধারণ করে। কারণ সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। এর ফলে মানুষের মেধা, শক্তি ও সময়ের অপচয় হয়। তাই ইসলামে কর্মবিমুখতার কোনো সুযোগ নেই। বরং জীবিকা অর্জনের জন্য যেকোনো হালাল শ্রমকেই উৎসাহিত করা হয়েছে। অর্থাৎ মাহিন পশুপালন, হাঁস-মুরগি ও মৎস্য পালনকে ছোট মনে করে এ কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাই তার এ ধরনের মানসিকতা, নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য কর্মবিমুখতাকেই নির্দেশ করে।

উত্তর

নাহিনের অর্থোপার্জনের বিষয়টি হলো ঘুষ ও সুদ। আর এ সম্পর্কে মুফতি মানসুরের মন্তব্য যথার্থ। স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। আর কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে সুদ বলা হয়। নাহিন অর্থোপার্জনের ক্ষেত্রে এ দুটি বিষয় উপস্থিত রয়েছে। নাহিন শুল্ক বিভাগে অফিস সহকারী পদে পাঁচ বছর চাকরি করে প্রাইভেট কার কিনেছে। অর্থাৎ সে ঘুষ গ্রহণ করেছে। কারণ তার পদে মাত্র পাঁচ বছর কাজ করে স্বাভাবিক পারিশ্রমিক দিয়ে গাড়ি কেনা সম্ভব নয়। এছাড়া সে এলাকার বেকার যুবকদের পাঁচ লক্ষ টাকা ঋণ দিয়ে বছরান্তে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা আদায় করেছে। অর্থাৎ সে সুদ গ্রহণ করেছে। তার এ কাজ সম্পর্কে মুফতি সাহেবের মন্তব্য যথেষ্ট যৌক্তিক। কারণ সুদ সমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয়। এতে সমাজের মধ্যে শ্রেণিবিভেদ গড়ে ওঠে। সুদি কারবারে সম্পদ অনুৎপাদনশীলভাবে লাগানো হয়। ফলে দেশের বিনিয়োগ কমে যায় এবং জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয়। ঘুষ দাতা ও ঘুষখোর অন্য লোকের অধিকার হরণ করে। ফলে অধিকার বঞ্চিতদের সাথে তাদের শত্রুতা ও হানাহানির সূত্রপাত হয়। ইসলামে সুদ ও ঘুষকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন, 'আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।' (সূরা আল-বাকারা, আয়াত ২৭৫) আর হারাম পথে উপার্জিত অর্থের ব্যবহার করলে ইবাদত কবুল হয় না। উপরের আলোচনা থেকে বোঝা যায়, নাহিনের কাজ অর্থাৎ সুদ, ঘুষ গ্রহণ আখলাকে যামিমাহর অন্তর্ভুক্ত এবং এ সম্পর্কে মুফতি মানসুরের মন্তব্য সঠিক।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।