'জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: আলোচ্য উক্তিটি বিশ্বভ্রাতৃত্বের বিষয়টি তুলে ধরে। ইসলামের দৃষ্টিভঙ্গিতে বিশ্বের সব মানুষ পরস্পর ভাই ভাই। এতে দেশ, জাতি, ভাষা ও বর্ণের কোনো পার্থক্য নেই। এ ভ্রাতৃত্ব হলো মানুষের মৌলিক ভ্রাতৃত্ব। সৃষ্টিগতভাবে মানুষ এ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। মহানবি (স) বলেছেন, 'সব মানুষই আদম (আ)-এর বংশধর।' (তিরমিযি) এ হিসেবে সব মানুষই একই বংশের, একই মর্যাদার ও পরস্পর ভাই ভাই।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
'জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর