মারজানের কাজটি চিহ্নিত করে ইমাম সাহেবের বক্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: মারজানের কাজে আখলাকে হামিদাহর অন্যতম দিক সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিফলিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমাম সাহেবের বক্তব্য যথার্থ। সমাজে বসবাসরত নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি, ভালোবাসা, ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবই সাম্প্রদায়িক সম্প্রীতি। এর অভাবে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয়, জাতির উন্নতি বাধাগ্রস্ত হয়, এমনকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়। তাই ইসলাম শান্তির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। মারজান এ নির্দেশই পালন করেছে। মারজান তার প্রতিবেশী সুধাংশুর মা বর্ষার দিনে মৃত্যুবরণ করলে তাকে দাহ করার জন্য শুকনো কাঠ দিয়ে সহায়তা করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির কারণেই তিনি অন্য ধর্মের মানুষের প্রতি এমন সহানুভূতিশীল আচরণ করেছেন। তার এ আচরণের সমর্থন রয়েছে ইসলামে। ইসলামে দেশ, জাতি, ভাষা, ধর্ম ও বর্ণের কোনো পার্থক্য নেই। বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ সৃষ্টিগতভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। প্রকৃতপক্ষে, পৃথিবীতে সব মানুষ আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হযরত হাওয়া (আ)-এর সন্তান। এ হিসেবে বিশ্বের সব মানুষই একই বংশের, একই মর্যাদার ও পরস্পর ভাই-ভাই। এজন্যই ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে ইসলাম গুরুত্ব দিয়েছে। মহানবি (স) বলেছেন, 'সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন।' সুতরাং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ঐ ব্যক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে।' (বায়হাকি) ইসলামে অন্য ধর্মের মানুষের সাথে সদয় আচরণ এবং তাদের জান-মাল-ইজ্জত সংরক্ষণ করতে বলা হয়েছে। তাদের বিপদে-আপদে সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়েছে যা ইমাম সাহেবের বক্তব্যে প্রকাশিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মধ্যে সহানুভূতি, ধৈর্য, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, শ্রদ্ধা-ভালোবাসা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। এর ফলে মানুষ পরস্পরের বিপদে এগিয়ে। তাছাড়া দেশের শান্তি ও উন্নতির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য উপাদান। এ কারণেই ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও তা রক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে। সুতরাং ইমাম সাহেবের বক্তব্য সঠিক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
মারজানের কাজটি চিহ্নিত করে ইমাম সাহেবের বক্তব্যটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর