শেয়ারFacebookWhatsApp

জামিল সাহেব কর্তৃক আদায়কৃত ইবাদতটি চিহ্নিত করে এর গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর: জামিল সাহেবের আদায়কৃত ইবাদতটি হলো যাকাত। ধর্মীয়, অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়ে এর গুরুত্ব অপরিসীম। যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। নামায, রোযা ও হজের মতো যাকাত প্রদান করাও ফরজ। যাকাত না দিলে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। ধন-সম্পদ আল্লাহর দান। আর যাকাত হলো সেই ধন-সম্পদের ওপর আল্লাহর নির্ধারিত অংশ, যা গরিবদের প্রাপ্য। বছরান্তে সম্পদের হিসাব করে নির্দিষ্ট অংশ আল্লাহর নির্ধারিত খাতে বিতরণ করাই হলো যাকাত। ধনী ও গরিবের মধ্যে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। জামিল নিয়মিত ইবাদত-বন্দেগির পাশাপাশি বছরান্তে সম্পদের হিসাব করে গরিব-মিসকিনদের মধ্যে নির্দিষ্ট অংশ বিতরণের মাধ্যমে তার ওপর অর্পিত ফরজ ইবাদত আদায় করেন। তিনি মূলত যাকাত আদায় করেছেন। যাকাতের ফলে দরিদ্র লোকেরা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হয়। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। এমনকি তারা দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে। এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়। যাকাত প্রদানের মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়, উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। যাকাত শুধু দারিদ্র্যেরই অবসান ঘটায় না, ধনী-গরিবের মধ্যে সম্প্রীতির বন্ধনকেও সুদৃঢ় করে। যাকাত হলো ধনী লোকের সম্পদের ওপর দরিদ্র লোকের অধিকার। মহান আল্লাহ বলেন, 'আর তাদের (ধনীদের) সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতের অধিকার রয়েছে'। (সূরা আয-যারিয়াত, আয়াত-১৯) যাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে ওঠবে। ফলে ধনী ও গরিবের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। এতে সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে। সার্বিক আলোচনায় প্রতীয়মান হয় যে, যাকাত প্রদানের মাধ্যমে ধনী-গরিব উভয় শ্রেণির মধ্যে বৈষম্য কমে আসে এবং একটি সুসম্পর্ক তৈরি হয়। তাই বলা যায়, যাকাত দারিদ্র্যের অবসান ঘটায়, সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

জামিল সাহেব কর্তৃক আদায়কৃত ইবাদতটি চিহ্নিত করে এর গুরুত্ব বিশ্লেষণ …

উদ্দীপক

জনাব আশিক একজন ঔষধ ব্যবসায়ী। তিনি তার দোকানে ন্যায্যমূল্যের সাইনবোর্ড লাগিয়ে মানুষকে মেয়াদোত্তীর্ণ ঔষধ দিয়ে অতিরিক্ত টাকা আদায় করেন। অপরদিকে তার বন্ধু জামিল নিয়মিত ইবাদত-বন্দেগির পাশাপাশি বছরান্তে সম্পদের হিসাব করে গরিব-মিসকিনদের মধ্যে নির্দিষ্ট অংশ বিতরণের মাধ্যমে তার ওপর অর্পিত ফরজ ইবাদত আদায় করেন।

Combined · 2018

উত্তর

গিবত হলো কারও অনুপস্থিতিতে অন্যের কাছে এমন কোনো কথা বলা যা শুনলে সে কষ্ট পায়।

উত্তর

আত্মশুদ্ধি বলতে সব ধরনের অনৈসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকে বোঝায়। আত্মশুদ্ধি অর্থ নিজেকে সংশোধন বা খাঁটি করা। এটি আখলাকে হামিদাহর অন্যতম দিক। আল্লাহ তায়ালার স্মরণ, আনুগত্য ও ইবাদত ছাড়া অন্য সব কিছু থেকে অন্তরকে পবিত্র রাখাকেই আত্মশুদ্ধি বলা হয়।-

উত্তর

আশিকের চরিত্রে আখলাকে যামিমাহর অন্যতম বৈশিষ্ট্য প্রতারণার বৈশিষ্ট্য বিদ্যমান। প্রতারণা মিথ্যাচারের একটি বিশেষ রূপ। প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণার মাধ্যমে অন্যকে ভুল বুঝিয়ে ঠকানো হয়। ফুয়াদের চরিত্রেও এ বৈশিষ্ট্য দেখা যায়। আশিক তার ফার্মেসিতে ন্যায্যমূল্যের সাইনবোর্ড লাগিয়ে অতিরিক্ত মূল্য গ্রহণ করেন। অনেক সময় মেয়াদোত্তীর্ণ ঔষধও বিক্রি করেন। তিনি মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করছেন। তার এ ধরনের কর্মকাণ্ড প্রতারণার অন্তর্ভুক্ত। প্রতারণা নানাভাবে হতে পারে, সাধারণত আর্থিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যে প্রতারণার দৃষ্টান্ত বেশি দেখা যায়। যেমন- ভুল ও মিথ্যা তথ্য দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া, বেশি দামের দ্রব্যের সাথে কম দামের দ্রব্য মিশিয়ে বিক্রি করা, পণ্যদ্রব্যে মিথ্যা প্রচারণা চালানো ইত্যাদি। উদ্দীপকের ফুয়াদের মধ্যে এগুলোর উপস্থিতি থাকায় তার কার্যক্রম প্রতারণার শামিল।

উত্তর

জামিল সাহেবের আদায়কৃত ইবাদতটি হলো যাকাত। ধর্মীয়, অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়ে এর গুরুত্ব অপরিসীম। যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। নামায, রোযা ও হজের মতো যাকাত প্রদান করাও ফরজ। যাকাত না দিলে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। ধন-সম্পদ আল্লাহর দান। আর যাকাত হলো সেই ধন-সম্পদের ওপর আল্লাহর নির্ধারিত অংশ, যা গরিবদের প্রাপ্য। বছরান্তে সম্পদের হিসাব করে নির্দিষ্ট অংশ আল্লাহর নির্ধারিত খাতে বিতরণ করাই হলো যাকাত। ধনী ও গরিবের মধ্যে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। জামিল নিয়মিত ইবাদত-বন্দেগির পাশাপাশি বছরান্তে সম্পদের হিসাব করে গরিব-মিসকিনদের মধ্যে নির্দিষ্ট অংশ বিতরণের মাধ্যমে তার ওপর অর্পিত ফরজ ইবাদত আদায় করেন। তিনি মূলত যাকাত আদায় করেছেন। যাকাতের ফলে দরিদ্র লোকেরা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হয়। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। এমনকি তারা দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে। এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়। যাকাত প্রদানের মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়, উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। যাকাত শুধু দারিদ্র্যেরই অবসান ঘটায় না, ধনী-গরিবের মধ্যে সম্প্রীতির বন্ধনকেও সুদৃঢ় করে। যাকাত হলো ধনী লোকের সম্পদের ওপর দরিদ্র লোকের অধিকার। মহান আল্লাহ বলেন, 'আর তাদের (ধনীদের) সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতের অধিকার রয়েছে'। (সূরা আয-যারিয়াত, আয়াত-১৯) যাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে ওঠবে। ফলে ধনী ও গরিবের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। এতে সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে। সার্বিক আলোচনায় প্রতীয়মান হয় যে, যাকাত প্রদানের মাধ্যমে ধনী-গরিব উভয় শ্রেণির মধ্যে বৈষম্য কমে আসে এবং একটি সুসম্পর্ক তৈরি হয়। তাই বলা যায়, যাকাত দারিদ্র্যের অবসান ঘটায়, সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।