কলিমের কক্ষে আসবাব বিন্যাসের ক্ষেত্রে বন্ধুর পরামর্শটি কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: কলিমের কক্ষে আসবাব বিন্যাসের ক্ষেত্রে বন্ধুর পরামর্শটি অত্যন্ত যুক্তিযুক্ত বলে আমি মনে করি। গৃহকে মনোরম ও আকর্ষণীয় করে নান্দনিকতা বৃদ্ধির জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা। এক্ষেত্রে দামি আসবাবের প্রয়োজন নেই। সামর্থ্য অনুযায়ী কম দামি জিনিস দিয়েও গৃহসজ্জা করে রুচি ও শিল্পী মনের পরিচয় দেওয়া যায়। এক্ষেত্রে আসবাব বিন্যাসে কতিপয় নিয়ম মেনে চলতে হয়। অন্যথায় কক্ষের সৌন্দর্য ব্যাহত হয়। উদ্দীপকে কলিমের কক্ষের ক্ষেত্রে অনুরূপ অবস্থা লক্ষ করা যায়। সে তার ছোটো দুটি কক্ষ দামি ও বড়ো খাট, ওয়ারড্রোব, আলমারি, সোফাসেট ও ড্রেসিং টেবিল ইত্যাদি দিয়ে সাজিয়েছে। ফলে কক্ষটি সংকীর্ণ হয়ে পড়ে। এমতাবস্থায় তার বন্ধু তাকে সঠিকভাবে আসবাবপত্র বিন্যাসের পরামর্শ দেন। কেননা আসবাব বিন্যাস সঠিক না হলে কক্ষের সৌন্দর্য বজায় থাকে না। কক্ষের স্থান সংকুচিত হওয়ায় চলাচলের অসুবিধা সৃষ্টি হয় এবং ঘরে আলো-বাতাস প্রবেশ করতে পারে না। ফলে ঘরের পরিবেশ মনোরম ও আরামদায়ক হয় না। সঠিকভাবে আসবাব বিন্যাসের মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ সজ্জাকে আকর্ষণীয়, আরামদায়ক ও সুবিধাজনক করে রাখা হয়। এর ফলে পরিবারের সদস্যদের আরাম ও মানসিক তৃপ্তি বাড়ে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কলিমের বন্ধুর পরামর্শটি যথার্থ।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা · সৃজনশীল
কলিমের কক্ষে আসবাব বিন্যাসের ক্ষেত্রে বন্ধুর পরামর্শটি কতটুকু যুক্ত…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর