শাকিলার খাবার ঘর সাজানোর পদ্ধতি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাকিলা তার খাবার ঘরটিকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন, যা কিনা আনন্দঘন পরিবেশে খাদ্য গ্রহণের জন্য খুবই জরুরি। খাবার ঘর পরিবারের সদস্যদের একত্রিত হওয়ার স্থল। বাড়ির সবাই একত্রে খেতে বসলে একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। খাবার ঘরে খাবার টেবিল, চেয়ার, সোকেস, মিটসেফ, ফ্রিজ, ট্রলি ইত্যাদি থাকে। টেবিল গোল, ডিম্বাকৃতির বা চারকোনা হতে পারে। খাবার টেবিলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। টেবিলের মাঝখানে সমতল ফুলদানিতে ফুল এবং ঝুড়িতে বিভিন্ন ফলের সমারোহ টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেয়। টেবিল এমনভাবে রাখতে হবে যাতে চেয়ারে বসা বা চলাচলে অসুবিধা না হয়। পানির ফিল্টার এককোনায় একটু উঁচুতে রাখতে হবে। ঘরের বড়ো দেয়াল ঘেঁষে এমনভাবে ফ্রিজ রাখতে হবে যেন ফ্রিজের পিছনে বাতাস চলাচলের সুবিধা থাকে। সুতরাং বলা যায়, উপরিউক্ত পদ্ধতি অনুসরণের মাধ্যমে উদ্দীপকের সৌন্দর্য সচেতন শাকিলা তার খাবার ঘরকে আকর্ষণীয় করে তুলেছেন।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা · সৃজনশীল
শাকিলার খাবার ঘর সাজানোর পদ্ধতি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর