সুস্বাস্থ্য রক্ষার জন্য গৃহের পরিবেশ পরিষ্কার রাখা আবশ্যক— ব্যাখ্যা করো।
উত্তর: সুস্বাস্থ্য রক্ষার জন্য গৃহের পরিবেশ পরিষ্কার রাখা আবশ্যক। জন্মের পর থেকে জীবনের শেষ অবধি গৃহ পরিবেশেই আমরা বসবাস করি। তাই ব্যক্তি জীবনে গৃহ পরিবেশের প্রভাব অনেক। ময়লা, ধুলা পড়া আসবাব ঘরের সৌন্দর্য নষ্ট করে। যত্নের অভাবে আসবাবের স্থায়িত্ব হ্রাস পায়, মাকড়সার জাল, পিঁপড়া, পোকার উপদ্রব হয় এবং রোগজীবাণু ছড়ায়। ধুলা থেকে সর্দি, কাশি হয়। আমরা অসুস্থ হয়ে পড়ি।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা · সৃজনশীল
সুস্বাস্থ্য রক্ষার জন্য গৃহের পরিবেশ পরিষ্কার রাখা আবশ্যক— ব্যাখ্যা করো।
উত্তর