রাকিব গৃহের নানন্দিকতা বৃদ্ধির জন্য কী ব্যবস্থা গ্রহণ করেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রাকিব গৃহের নান্দনিকতা বৃদ্ধির জন্য দেয়াল সজ্জা ও পুষ্পবিন্যাসের ব্যবস্থা করেন। দেখা যাচ্ছে, উদ্দীপকের রাকিব তার গৃহের অভ্যন্তরীণ সজ্জায় চিত্রকর্মের ভূমিকা অপরিসীম। দেয়ালে একটি সুন্দর চিত্রকর্ম গৃহের আভিজাত্য ও সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দেয়। কক্ষের কাজের সাথে সামঞ্জস্য রেখে ছবি টানাতে হয়। বসার কক্ষে প্রাকৃতিক দৃশ্য, খ্যাতনামা ব্যক্তির আঁকা ছবি রাখা যায়। খাবার ঘরে খাবারের ছবি, লিভিং রুমে পারিবারিক ছবি টাঙানো যায়। পারিবারিক ছবি শয়ন ঘরে রাখা রুচিসম্মত। ছবি ছাড়াও বিভিন্ন ধরনের শোপিস, ফুল, লতা-পাতা, ওয়ালমেট, পাটশিল্প, লোকশিল্প উপকরণ দিয়েও দেয়াল সজ্জা করা যায়। পুষ্পবিন্যাস গৃহসজ্জার আরেকটি অন্যতম প্রধান অংশ। পুষ্পবিন্যাসের সময় খেয়াল রাখতে হবে ফুলের রংটি যেন সবাইকে আকর্ষণ করে। পুষ্পবিন্যাসে শিল্পনীতি অনুসরণ করলে সৌন্দর্য বৃদ্ধি পায়। বসার ঘরে সুদৃশ্য সেন্টার টেবিলের ফুলদানিতে একগুচ্ছ ফুলের সমরোহ গৃহের নান্দনিকতা বৃদ্ধি করে গৃহকে অপরূপে সৌন্দর্যে সাজিয়ে তোলে। ফুলদানির আকারের সাথে সামঞ্জস্য রেখে পুষ্পবিন্যাস করতে হয়; যেমনটি উদ্দীপকের রাকিব করেছেন। সুতরাং বলা যায়, উপরিউক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রাকিব গৃহের নান্দনিকতা বৃদ্ধি করেন।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা · সৃজনশীল
রাকিব গৃহের নানন্দিকতা বৃদ্ধির জন্য কী ব্যবস্থা গ্রহণ করেন? বিশ্লেষ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর