রাকিব গৃহের আসবাবপত্র বিন্যাসের ক্ষেত্রে কী কী নিয়ম অনুসরণ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাকিব গৃহের আসবাবপত্র বিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম অনুসরণ করেন। উদ্দীপকের রাকিব তার গৃহের অভ্যন্তরীণ সজ্জাকে আকর্ষণীয়, আরামদায়ক ও সুবিধাজনক করে রাখেন। যেহেতু রাকিব সরকারি কর্মকর্তা এবং চাকরির প্রয়োজনে তাকে নানা জায়গায় অস্থায়ীভাবে বসবাস করতে হয়, সেকারণে তিনি নিজেদের চাহিদা মেটানোর উপযোগী হালকা ও যুগোপযোগী আসবাবপত্র ব্যবহার করেন। কারণ আসবাব বিন্যাসের প্রথমেই মনে রাখা প্রয়োজন, কোনো ঘরেই অতিরিক্ত আসবাব রাখতে নেই। ঘরের মধ্যে একস্থান থেকে অন্যস্থানে চলাচলে মৌলিক অসুবিধা না হয়। আসবাব বিন্যাসের সময় রাকিব সেদিকেও লক্ষ রেখেছেন। যে কক্ষে যে যে কাজ সম্পন্ন হয় তার সাথে সম্পর্কযুক্ত আসবাব স্থাপন করেছেন। গৃহের অভ্যন্তরে যেন পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে সে ব্যবস্থাও তিনি রেখেছেন। তিনি দেয়াল সজ্জা, পুষ্পবিন্যাস করেন এবং নতুন কিছু আসবাবে গৃহকে সজ্জিত করেন। এছাড়া তিনি তার গৃহের শিল্পরূপ সৌন্দর্য সৃষ্টির লক্ষ্যে সমানুপাত, সামঞ্জস্য, ভারসাম্য, ছন্দ এবং প্রাধান্য বজায় রেখে আসবাব বিন্যাস করেছেন।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা · সৃজনশীল
রাকিব গৃহের আসবাবপত্র বিন্যাসের ক্ষেত্রে কী কী নিয়ম অনুসরণ করেন? ব্…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর