মিলার বসার ঘরে কক্ষসজ্জার কোন শিল্পনীতিটি প্রয়োগ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিলার বসার ঘরে কক্ষসজ্জার অন্যতম শিল্পনীতি 'প্রাধান্য' প্রয়োগ করা হয়েছে। আসবাব বিন্যাসের অন্যতম নীতি হলো প্রাধান্য। গৃহের শিল্পরূপ সৌন্দর্য সৃষ্টিতে এর ভূমিকা অতুলনীয়। প্রাধান্য বলতে আকর্ষণের কেন্দ্রবিন্দুকে বোঝায়। বসার ঘরে সুদৃশ্য সেন্টার টেবিলে ফুলদানিতে তাজা ফুলের সমারোহ, খাবার ঘরে টেবিলে বিভিন্ন ফলের সমারোহ, শোবার ঘরে সুদৃশ্য আসবাব বা কার্পেট ইত্যাদি দিয়ে ঘর সাজিয়ে প্রাধান্য সৃষ্টি করা যায়। উদ্দীপকে দেখা যায়, সৌন্দর্যপিপাসু মিলার বসার ঘরে প্রবেশ করলে সবার আগে দৃষ্টি আটকে যায় তার সেন্টার টেবিলের সাজানো ফুলদানিতে। এক্ষেত্রে তিনি ফুলদানিটিকে প্রাধান্য দিয়ে এমন সুন্দরভাবে সাজিয়ে টেবিলে রেখেছেন যেন গৃহের অভ্যন্তরীণ সজ্জা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সুতরাং বলা যায়, মিলা গৃহসজ্জায় প্রাধান্য শিল্পনীতিটির প্রয়োগ ঘটিয়েছেন।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা · সৃজনশীল
মিলার বসার ঘরে কক্ষসজ্জার কোন শিল্পনীতিটি প্রয়োগ করা হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর