আসবাব বিন্যাসে আলিম কোন বিষয়গুলো বিবেচনায় রেখেছে? ব্যাখ্যা করো।
উত্তর: আসবাবপত্র বিন্যাস যে শুধু ঘর সাজানোর উদ্দেশ্যে করা হয় তা নয়; সঠিকভাবে আসবাব বিন্যাসের মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ সজ্জাকে আকর্ষণীয়, আরামদায়ক ও সুবিধাজনক করে রাখা যায়। এর ফলে পরিবারের সদস্যদের আরাম ও মানসিক তৃপ্তি বাড়ে। উদ্দীপকে আমরা দেখি, আলিম তার ছোটো দুটি কক্ষ আধুনিক নকশার ডিভান, ডাইনিং টেবিল ও আয়না সংবলিত আলমারি দিয়ে সাজিয়েছেন; যা কক্ষের সাথে অত্যন্ত মানানসই হয়েছে। এক্ষেত্রে আলিম আসবাব বিন্যাসের যে বিষয়গুলো বিবেচনায় রেখেছেন সেগুলো হলো- প্রয়োজনীয় আসবার বিন্যাস, ব্যবহারিক সুবিধা, কাজ অনুযায়ী আসবাব বিন্যাস, আলো-বাতাস চলাচলের সুব্যবস্থা, দেয়াল ঘেঁষে আসবাব বিন্যাস না করা, গৃহসজ্জায় নতুনত্ব সৃষ্টি প্রভৃতি। সর্বোপরি তিনি শিল্পরূপ সৌন্দর্য সৃষ্টি করতে শিল্প সৃষ্টির মূলনীতি যথা- সমানুপাত, সামঞ্জস্য, ভারসাম্য, ছন্দ এবং প্রাধান্য বজায় রেখেছেন। আলিমের বাসাটি যেহেতু অত বড়ো না, তাই তিনি কোনো অতিরিক্ত আসবাব রাখেননি। তিনি কক্ষের ব্যবহার অনুযায়ী আধুনিক নকশার আসবাবে গৃহকে সজ্জিত করেছেন। পরিশেষে বলা যায়, আলিম আসবাব বিন্যাসের নিয়মগুলো যথাযথ অনুসরণ করেছেন।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা · সৃজনশীল
আসবাব বিন্যাসে আলিম কোন বিষয়গুলো বিবেচনায় রেখেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর