উদ্দীপকে উল্লিখিত পরিবারের সদস্যদের একত্রিত হওয়ার স্থলটিকে কেমন ভাবে সাজানো উচিত বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিবারের সদস্যদের একত্রিত হওয়ার স্থলটি হলো খাবার ঘর। এ স্থলটিকে আসবাব বিন্যাসের নিয়ম অনুযায়ী সঠিকভাবে সাজানো উচিত বলে আমি মনে করি। খাবার ঘর পরিবারের সদস্যদের একত্র হওয়ার স্থল। বাড়ির সবাই একত্রে খেতে বসলে একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঘরটি যেভাবে সাজাতে হবে - খাবার ঘরে খাবার টেবিল, চেয়ার, সোকেস, মিটসেফ, ফ্রিজ, ট্রলি ইত্যাদি থাকে। টেবিল গোল, ডিম্বাকৃতির বা চার কোণাকার হতে পারে। টেবিলের উপরিভাগ ফর্মিকা, কাচ বা কাঠের হয়। খাবার টেবিলে যাতে পর্যাপ্ত আলো পড়ে সে দিকে লক্ষ রাখতে হবে। টেবিলের মাঝখানে সমতল ফুলদানিতে ফুল বা ঝুড়িতে বিভিন্ন ফলের সমারোহ টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেয়। টেবিল এমনভাবে রাখতে হবে যাতে চেয়ারে বসা বা চলাচলে অসুবিধা না হয়। পানির ফিল্টার এককোনায় একটু উঁচুতে রাখতে হবে। ঘরের বড় দেয়াল ঘেঁষে এমনভাবে ফ্রিজ রাখতে হবে যেন ফ্রিজের পেছনে বাতাস চলাচলের সুবিধা থাকে। উদ্দীপকে দেখা যায়, রহমান সাহেব তার পরিবারের সদস্যরা সারাদিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যার পর সবাই একটি কক্ষে মিলিত হয়ে তাদের প্রয়োজনীয় আলাপ আলোচনা ও খাওয়া-দাওয়া শেষ করে বিশ্রামের জন্য চলে যায়। যা পাঠ্যবইয়ের খাবার ঘরের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। এ ঘরটি উল্লিখিত বিষয়গুলো অনুসরণ করে সাজাতে হবে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৫ : গৃহের অভ্যন্তরীণ সজ্জা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিবারের সদস্যদের একত্রিত হওয়ার স্থলটিকে কেমন ভাব…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর