জীবজগতের অস্তিত্ব রক্ষায় উদ্দীপকের (i) ও (ii) নং বিক্রিয়া দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত (i) ও (ii) দ্বারা যথাক্রমে শ্বসন এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে বুঝানো হয়েছে। জীবের অস্তিত্ব রক্ষায় সালোকসংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়া দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে তা বিশ্লেষণ করা হলো— সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদে ঘটে থাকে। দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে [গণিত] ও [গণিত] এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদের পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। অর্থাৎ শর্করা তৈরির প্রধান কাঁচামাল হলো [গণিত] ও [গণিত] । কাজেই [গণিত] এর অনুপস্থিতিতে সবুজ উদ্ভিদ এ শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে না। কিন্তু সালোকসংশ্লেষণে ব্যবহৃত এ [গণিত] শ্বসনের ফলে তৈরি হয়। সকল সজীব কোষে দিবারাত্রি ২৪ ঘণ্টাই শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। শ্বসন ক্রিয়ায় শর্করা তথা গ্লুকোজ অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে শক্তি ও [গণিত] উৎপন্ন হয়। শ্বসনে ব্যবহৃত এ শর্করা (গ্লুকোজ) ও [গণিত] সালোকসংশ্লেষণেই তৈরি হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে, সালোকসংশ্লেষণে শর্করা এবং [গণিত] তৈরি না হলে শ্বসন ক্রিয়া বন্ধ হয়ে যেতো। আবার শ্বসন ক্রিয়ার ফলে [গণিত] তৈরি না হলে সালোকসংশ্লেষণেও ব্যাঘাত ঘটতো। পরিশেষে বলা যায় যে, প্রক্রিয়া দুটি অর্থাৎ সালোকসংশ্লেষণ ও শ্বসন জীবজগতের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
জীবজগতের অস্তিত্ব রক্ষায় উদ্দীপকের (i) ও (ii) নং বিক্রিয়া দুটি গুরু…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এ প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলা হয়। আবার ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP উৎপন্ন হয় এবং ইলেকট্রন NADP কে বিজারিত করে NADPH + H⁺ উৎপন্ন করে। ATP এবং NADPH + H⁺ কে আত্তীকরণ শক্তি বলা হয়।উত্তর