অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।
উত্তর: অঙ্কুরোদগমের সময় বীজের ভেতর সুপ্ত থাকা ভূণটি দ্রুত সজাগ হয়ে ওঠে এবং নতুন চারা গাছ গঠনের প্রক্রিয়া শুরু হয়। এই সময় কোষ বিভাজন, নতুন অঙ্গ তৈরি এবং বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। উদ্ভিদের এই বিপাকীয় কাজের বাড়তি শক্তি জোগাতেই অঙ্কুরিত বীজে খুব দ্রুত গতিতে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ শ্বসনের হার অনেক বেড়ে যায়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
অঙ্কুরিত বীজে শ্বসনের হার বেশি কেন? ব্যাখ্যা করো।
উত্তর