সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?
উত্তর: সালোকসংশ্লেষণের আলোকনির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়ায় ATP, NADPH এবং H⁺ উৎপন্ন হয়। এ পর্যায়ের অচক্রীয় পথে H₂O এর সালোক বিভাজন ঘটে এবং O₂ নির্গত হয়। এ পর্যায়ে উৎপন্ন ATP ও NADPH এবং H+এর সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে CO₂ বিজারণের মাধ্যমে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এ কারণেই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকনির্ভর পর্যায় প্রয়োজন।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
সালোকসংশ্লেষণে আলোকনির্ভর পর্যায় প্রয়োজন কেন?
উত্তর