ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।
উত্তর: ইস্ট এক প্রকার ছত্রাক, যা অক্সিজেন ছাড়াই অবাত শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে। এই প্রক্রিয়ায় ইস্ট গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। উৎপাদিত কার্বন ডাইঅক্সাইডের চাপে পাউরুটি ফুলে নরম ও ফাঁপা হয়, যা বেকারি শিল্পের মূল ভিত্তি। এছাড়া এই প্রক্রিয়াই অ্যালকোহল, ভিনেগার ও বিভিন্ন কোমল পানীয় তৈরিতে বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হয়। তাই অর্থনৈতিক ভাবে ইস্টের শ্বসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
ইস্টের শ্বসন প্রক্রিয়া অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, ব্যাখ্যা করো।
উত্তর